আমরণ অনশন করছেন পাটকল শ্রমিকরা!☹️

আমরণ অনশন করছেন পাটকল শ্রমিকরা!☹️




চট্টগ্রাম:
মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে পূর্বের ঘোষণা অনুযায়ী আমরণ অনশন করছেন আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০১৯) সকাল থেকে আমিন  জুট মিলের গেটে এই কর্মসূচি শুরু করে।

আমিন জুট মিলের শ্রমিকনেতা শামসুল আলম  জানান, পূর্বের ঘোষণা অনুযায়ী পাটকল শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছে আমিন জুট মিলে প্রায় ৪ হাজার শ্রমিক। শ্রমিকরা তাদের কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন।

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে  সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও আমরণ অনশন চলছে। আমাদের  ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  এই কর্মসূিচি চলতে থাকবে।

এসময় আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, জামাল হোসেন, সিবিএ যুগ্ম সম্পাদক মো. মোস্তফা, আবদুল আলীম, মোবারক হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন।

সূত্র: BNA News24

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ