Latest Textile | নিজস্ব প্রতিবেদক
ডার্ড গ্রপের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে গত শুক্রবার (২ ডিসেম্বর)। গত শনিবার (৩ ডিসেম্বর) যা কার্যকর হয়েছিল।
কিন্তু গতকাল (৫ ডিসেম্বর) আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তপক্ষ। আজ (৬ ডিসেম্বর) থেকে ডার্ড গ্রপের ৪টি কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ডার্ড গ্রুপ সাভার জোনের মানব সম্পদ বিভাগ এর উপ-মহাব্যবস্থাপক জানান,
কিছু অবাধ্য কর্মকর্তা - কর্মচারীর উশৃঙ্খলতা ও বেআইনি ধর্মঘটের কারনে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরী ভিত্তিতে ৩-১২-২০২২ ইং তারিখ হতে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছিল। পরবর্তীতে কর্মীদের সকলের অনুরোধ এবং সকলের চাকুরির নিরাপত্তার কথা চিন্তা করে ০৬-১২-২০২২ তারিখ হতে কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান,
প্ররোচনা ও গুজবে কান না দিয়ে কর্মস্থলের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীদের প্রতি অনুরোধ থাকল। সকল কর্মীদের শৃঙ্খলা বজায় রেখে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া গেল।





0 মন্তব্যসমূহ