গার্মেন্টস খোলা রাখায় মিরপুরে শ্রমিকদের আন্দোলন🤘
করোনা আতঙ্কের মধ্যেও রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস খোলা রাখায় সড়কে নেমে আন্দোলন করেছে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ছুটির ব্যবস্থা করেছে।
আজ শনিবার দুপুরে মিরপুর দুই নম্বর এলাকার বড়বাগে সিরাজগঞ্জ ফ্যাশন নামে একটি গার্মেন্টসে এ ঘটনা ঘটেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিএমইয়ের আহ্বানের পরও ওই গার্মেন্টস বন্ধ করা হয়নি। তাই করোনা আতঙ্কে সিরাজগঞ্জ ফ্যাশন নামের ওই গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলন করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ছুটির ব্যবস্থা করেছে।
ছুটি পেয়ে আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকেরা চলে গেছে বলেও জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
©
AmaderShomoy
AmaderShomoy





0 মন্তব্যসমূহ