Latest Textile | নিজস্ব প্রতিবেদক
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আজাহা উদযাপনের আগে দেশব্যাপী ২,৭১১টি রেডিমেড গার্মেন্টস কারখানা সময়মত তাদের শ্রমিকদের উৎসব ভাতা দিতে ব্যর্থ হয়েছে।
গত ২০ জুলাই কারখানার মালিক ও শ্রমিক নেতাদের সাথে এক বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ঘোষণা করেন যে দেশের রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা ২৭ জুলাইয়ের মধ্যে উৎসব ভাতা এবং চলতি মাসের অর্ধেক বেতন ৩০ জুলাইয়ের মধ্যে ঈদ-উল-আজাহার আগে তাদের শ্রমিকদের প্রদান করবে।
কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য অনুযায়ী, সরকারী সংস্থার অধীনে মোট ৭৬০২টি শিল্প ইউনিট ছিল এবং এর মধ্যে মাত্র ১,৫৫৮টি ইউনিট সোমবার পর্যন্ত তাদের কর্মীদের উৎসব ভাতা প্রদান করে।
ঢাকা মেট্রোপলিটন এলাকা এবং অন্যান্য স্থানে শত শত শিল্প ইউনিট শিল্প পুলিশের এক্তিয়ারের বাইরে রয়ে গেছে যার সঠিক হিসেব পাওয়া যায়নি।
এখন পর্যন্ত বোনাস না দাওয়া ২,৭১১টি আরএমজি ও টেক্সটাইল ইউনিটের মধ্যে, ১৪৩৯টি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BGMEA) সদস্য, ৯৬৭টি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BKMEA) সদস্য এবং ৩০৫ জন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) সদস্য। খবর নিউএজবিডির।
বিজিএমইএ অবশ্য দাবি করেছে যে তাদের সক্রিয় সদস্যদের ৭৪ শতাংশ সোমবার পর্যন্ত তাদের কর্মীদের উৎসব ভাতা প্রদান করেছে।
এছাড়া এখনও গত জুন মাসেরই শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে ২৯৮টি আরএমজি এবং টেক্সটাইল ফ্যাক্টরি এবং ৫৩৬টি নন-আরএমজি ইউনিটে।
এদের মধ্যে ১৭৬ জন বিজিএমইএ সদস্য, বিকেএমইএ তালিকাভুক্ত ৬৩ জন, বিটিএমএ-তে নিবন্ধিত ৫২টি এবং ৭টি বেপজা কারখানা।





0 মন্তব্যসমূহ