কাপড়ের রঙের ইতিকথা



Latest Textile | Raahat Hossain

রং
য়ের ব্যবহার শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে থেকে। কিছু সূত্র থেকে জানা যায়, কাপড়ে রংয়ের ব্যবহার প্রস্তর যুগের প্রথম দিকে শুরু হয়েছিল, যা খ্রিস্টপূর্ব ১০,২০০ এরও আগে। কিন্তু মিশরীয় সমাধিতে রঙ্গিন কাপড়ের প্রমান পাওয়ায়, অনেকেই বলে- কাপড় রঙ্গিন করার কাজটি ৪,০০০ বছর আগে হয়েছিল। আবার গুহার চিত্রকলায় কালো, সাদা, হলুদ এবং লালচে বর্ণের ব্যবহার খ্রিস্টপূর্ব ১৫,০০ খ্রিস্টাব্দের দিকে ধরা পরে।


নীল রং হচ্ছে প্রাচীনতম রং। এটি ডায়ারের ওড ভেষজ, আইস্যাটিস টিন্টোরিয়া এবং নীল উদ্ভিদ (ইন্ডিগোফেরা টিনক্টোরিয়া) থেকে পাওয়া যায়।
আলিজারিন ম্যাড্ডার প্লান্ট থেকে নেওয়া হতো লাল রং।
'শামুকের গ্রন্থি' থেকে নেওয়া হতো বেগুনি রং।

১৯০৯ সালে এক পরীক্ষায় দেখা গেছে ১২০০০ টি শামুক থেকে ১.৪ গ্রাম রং উৎপাদন  হতো। তাই ক্ষমতাসীন উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজা অথবা সম্রাটরা এই রং এর কাপড় পরিধান  করার অধিকার  রাখত। ১৪৫০ এর দশকে পূর্ব রোমান সাম্রাজ্য যখন হ্রাস পেয়েছিল, অবশেষে ভূমধ্যসাগরীয় বেগুনি রং এর শিল্পটিও হ্রাস পেয়ে যায়।

আরও পড়ুন



১৮৫০ এর দশকে, প্রাকৃতিক রং এর ব্যবহার ধীরে ধীরে হ্রাস পায় এবং কৃত্রিম রংয়ের (Synthetic Dyes) বিকাশ ঘটে।

উইলিয়াম এইচ পারকিন' মাউভ নামক প্রথম সিন্থেটিক ডাই আবিস্কার  করেন। তার আবিষ্কার  সিন্থেটিক ডাই এর উত্থান প্রাকৃতিক রং এর ব্যবহারকে হ্রাস করে। এরপর থেকেই নীল চাষ বন্ধ হয়! যা বাঙালির জন্য সৌভাগ্য ছিল!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ