Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গত ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া, ডেভিড চ্যারন পরিচালিত ফরাসি চলচ্চিত্র "দ্য লাস্ট মার্চেনারি" সিনেমাটিতে "মেড ইন বাংলাদেশ" পোশাক নিয়ে অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্য রয়েছে বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
বিজিএমইএ এর দাবি,
সিনেমাটির একটি দৃশ্যে প্রধান চরিত্র "দ্য মিস্ট" বাংলাদেশ ট্যাগ সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য করেছে। যা বাংলাদেশের পোশাক শিল্পের গর্ব ও অনুভূতিকে আঘাত করে।
ইতিমধ্যেই বিজিএমইএ কর্তৃপক্ষ নেটফ্লিক্সের সিইও-কে একটি লিখিত চিঠি পাঠানোর মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করেছে এবং সিনেমা থেকে সংলাপ বা দৃশ্য অপসারণ এবং সংলাপ বা দৃশ্য অপসারণ না করা পর্যন্ত সিনেমার সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে।
অভিযুক্ত চলচ্চিত্রের দৃশ্যে বলা হয়েছে,
Yes, Bulletproof Tuxedo, Made in "France". I’d be dead if it were "Bangladesh".
বর্তমানে যখন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ১৬০টি দেশে 'মেড ইন বাংলাদেশ' পোশাক সরবরাহ করছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে এই দৃশ্যগুলো ৪০ লক্ষ পোশাক শ্রমিকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, গুণমান এবং সময়মতো উৎপাদন প্রতিশ্রুতিকে ছোট করার সমান, বলে চিঠিতে লিখিত মন্তব্য করেছে বিজিএমইএ কর্তৃপক্ষ।
বিজিএমইএ কর্তৃপক্ষ আরও জানিয়েছেন,
এই অসম্মানজনক মন্তব্যগুলো বাংলাদেশ আরএমজি শিল্পের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে যৌথ প্রচেষ্টাকে শুধু দুর্বলই করেনি, সাথে সাথে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভোক্তাদের আবেগকে অসম্মান করেছে যাদের ওয়ার্ডব 'মেড ইন বাংলাদেশ' পোশাকে পরিপূর্ণ।
ফরাসি চলচ্চিত্র "দ্য লাস্ট মার্চেনারি" সিনেমাটি নেটফ্লিক্সে হিন্দি ভাষায়ও সম্প্রচার হচ্ছে।
#garments #madeinbangladesh #textile #stopstreaming #ceoofnetflix #thelastmercenary #netflix #bgmea #protests #frenchmovie





1 মন্তব্যসমূহ