Latest Textile | নিজস্ব প্রতিবেদক
দ্বীপ জেলা ভোলার সদর উপজেলায় "ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট" নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
কারিগরী শিক্ষা প্রসারে বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি’র ভবন সংশ্লিষ্ট কাজ বাস্তবায়ন করছে স্থানীয় গণপূর্ত বিভাগ।
প্রতিষ্ঠানটি চালু হওয়ার মধ্যদিয়ে দ্বীপ জেলায় কারিগরী শিক্ষার বৃদ্ধি সাধন হবে। সাথে সাথে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
১০৫ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় ৫ একর জমির উপর প্রতিষ্ঠানটির কাঠামো নির্মাণ কাজ শুরু করা হয় ২০১৬ সালের জুলাই মাসে।
ইতিমধ্যেই ৬৮ কোটি ৮৫ লাখ টাকায় বৃহৎ আকারের ৮টি ভবন ও ছোট আরো বেশ কিছু স্থাপনা নির্মাণের কাজ গত জুন মাসে শেষ হয়েছে। বাকি আছে টেকনিক্যাল বিষয়সহ অন্যখাতে বরাদ্দ ধরা ৩৭ কোটি ১৫ লাখ টাকার কাজ।
বর্তমানে বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ’র কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চলছে মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৬টি পোস্টের বিপরীতে জনবল নিয়োগের কাজ। অনেকেই যোগদান করেছেন বলে জানা যায়।
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থীরা টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে লেখাপড়া করার সুযোগ পাবে। শিক্ষার্থীদের জন্য মোট ১২০ টি আসন রয়েছে।
টেকনিক্যাল প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই ওয়েবসাইট নির্মাণাধীন রয়েছে।
![]() |
| ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট |
ভবন পরিচিতি:
- একাডেমিক ভবন: ৪ তলা
- ছেলেদের হোস্টেল: ৬ তলা
- মেয়েদের হোস্টেল: ৬ তলা
- ডরমেটরি উইথ রেস্ট হাউজ: ৬ তলা
- প্রিন্সিপাল কোয়ার্টার: ২ তলা
- অফিসার্স কোয়ার্টার: ৬ তলা
- স্টাফ কোয়ার্টার: ৪ তলা
- একটি শহীদ মিনার
ল্যাব:
- স্পিনিং শেড: ৪ তলা
- উইভিং ও ডাইয়িং শেড: ৪ তলা
- নিটিং শেড ও জুট শেড: ২ তলা
- ওয়ার্কশপ কাম লাইব্রেরি: ২ তলা
বর্তমানে বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন,
বর্তমানে দেশের বস্ত্রখাত একটি সম্ভাবনময় খাত। এক্ষেত্রে প্রয়োজন দক্ষ ও যোগ্য জনশক্তি। তাই এই ইনস্টিটিউটটি চালু হলে মাইলফলক হয়ে থাকবে দেশ ও স্থানীয়দের জন্য। প্রতিষ্ঠানটির মাধ্যমে সারাদেশের সাথে সংযোগ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে ভোলা অঞ্চলের ছেলে-মেয়েরা কারিগরী শিক্ষায় তাদের অবদান রাখার সুযোগ পাবে।
#latesttextile #bholatextileinstitute #diplomaintextile #latesttextilenews #news #textileinstitute #diploma #textile #bhola #barishal






0 মন্তব্যসমূহ