Latest Textile | নিজস্ব প্রতিবেদক
৩৪৬ কোটি টাকার নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টেক্সটাইল সেক্টরের সুনামধন্য কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেড। মূলত সূতা উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
বোর্ড সভার একদিন পর গতকাল (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ হয়েছে।
আরও একটি সুনামধন্য টেক্সটাইল প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল ৪.১৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা) পরিমাণ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ওয়েভিং কাপড় উৎপাদন বাড়ানোর জন্য কয়েকটি যন্ত্রপাতি আমদানির মাধ্যমে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য তহবিলটি ব্যবহার করবে।
পুবালি ব্যাংক লিমিটেড থেকে বৈদেশিক মুদ্রার দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে তহবিলের ব্যবস্থা করা হবে। গতকাল (২৩ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কয়ার টেক্সটাইল আশা করেছে,
আগামী ২০২৩ সালের এপ্রিলের মধ্যে এই সম্প্রসারণ সম্পূর্ণ হবে। বিনিয়োগটি বার্ষিক টার্নওভারের ৩৭১ কোটি টাকা উপার্জন করবে বলেও আশাবাদী।
উল্লেখ্য, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে তাদের শেয়ার প্রতি আয় ১৫.৩৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৯৯ টাকা।
স্কয়ার টেক্সটাইলের ২০২০-২১ অর্থ বছরে শেয়ার প্রতি উচ্চতর আয় ৩.৪১ টাকা পর্যন্ত লগ করেছে, তারা টার্নওভার থেকে প্রায় ৫-৭ শতাংশ লাভ করবে বলে আশা করছে।
অন্যদিকে, তাদেরই প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, তাদের পরিচালনা বোর্ড, মূলধনী যন্ত্রপাতি এবং জমির জন্য ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে।
#SquareTextiles #ParamountTextile #346coretaka #yarn #weaving #textile





0 মন্তব্যসমূহ