কেমিক্যাল পদার্থের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চট্টগ্রামের আকাশ


Latest Textile| নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কাশেম জুটমিল সংলগ্ন  বি এম কন্টেইনার টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রাতে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ব্যপক কম্পন অনুভব হয়েছে। ভেঙে গেছে আশে পাশের বাড়ির কাঁচ।
বিস্ফোরণের সূত্রপাত হয় সাধারণ আগুন থেকে, যা নেভানোর চেষ্টা করছিল ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু হঠাৎ আগুন থেকে বিশাল বিস্ফোরণ হওয়াতে ঘটেছে বিপর্যয়।
এখন পর্যন্ত নিহত হয়েছে ১১ জন। আহত হয়েছে চার শতাধিকের বেশি। নিহতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিস কর্মী বলে জানা গিয়েছে। ভুক্তভোগী প্রায় সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রয়েছেন। রোগীদের সংখ্যা ও জটিলতা বৃদ্ধি পাওয়ায় সময়ের সাথে সাথে ঢাকাতেও নিয়ে আসা হচ্ছে।

আমরা সবাই যার যার অবস্থান থেকে সাহায্য সহায়তা করার চেষ্টা করি। আর প্রার্থনা করি পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার কাছে।

আর যারা গতরাত থেকেই নানা ভাবে সহযোগিতা করে আসছেন, তাদেরকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ