Latest Textile | নিজস্ব প্রতিবেদক
তোমাদের দেবার মত কোন কাজ নেই
-বলে কর্মীদের বিদায় করে দিচ্ছিলেন খালিক রামায় নামের একজন পাকিস্তানি টেক্সটাইল ফ্যাক্টরির মালিক।
তার মুখে আরো শোনা যায় পাকিস্তানের শত শত ফ্যাক্টরির মালিকরা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হচ্ছেন এবং হাজার হাজার শ্রমিক তাদের কাজ হারাচ্ছেন। এমনকি বিদ্যুৎ বিল দেবার সামর্থ্যও তাদের নেই।
মূল্যস্ফীতি এবং অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার দরূন পাকিস্তানে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিদেশিরা।কাচামাল সহ বিভিন্ন সামগ্রী আমদানির সক্ষমতাও হারাচ্ছে দেশটি। আই এম এফ এর শর্তের কবলে ফ্যাক্টরি মালিকদের ভর্তূকি দেয়ার কোন উপায় নেই।
সাধারণ শ্রমিকেরা রাজনৈতিক কর্তাদের গাফিলতিকে দোষারোপ করছেন এবং দাবি করছেন তাদের মূল উদ্দেশ্য শুধুই ক্ষমতায় থাকা যেখানে তারা কাজ করে নিজেদের পরিবারের মুখে ভাত তুলে দিতে চান এবং তাদের হঠকারিতার দরূন সেই সুযোগ ও পাচ্ছেন না।
ফয়সালাবাদ এর অন্যতম বিখ্যাত " Masood Textiles Ltd" এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এই অবস্থার উত্তরনের জন্য বাংলাদেশের মত দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সরকারের মূলনীতি তে পরিবর্তন দাবি করেন যাতে তাদের দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো বাইরের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
সূত্র: আল জাজিরা





0 মন্তব্যসমূহ