এক নজরে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ

বিদ্যাপীঠ পর্যালোচনা 😍

বিদ্যাপীঠ: শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ।

▶️ খুলনা বিভাগে একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হলো, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।কলেজটি ঝিনাইদহ শহর থেকে ৭ কি.মি দূরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পাশেই ৮ একর জায়গা নিয়ে অবস্হিত। কলেজটির পূর্ব পাশে রয়েছে ৩ একরের খেলার মাঠ। ক্যাম্পাসটি মনোরম পরিবেশে অবস্থিত। শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন।ক্যাম্পাসের ছাএ-ছাএীর জন্য রয়েছে আবাসিক হল সুবিধা। এতে করে স্টুডেন্টদের থাকার কোন অসুবিধা হয় না।

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১৬-১৭ সাল থেকে ১২০ জন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে। কলেজটি বস্ত্র অধিদপ্তর দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান এবং এর শিক্ষা কার্যক্রম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোট চারটি ডিপার্টমেন্টের।প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ১২০ জন করে শিক্ষার্থী ভর্তী করা হয়।
ডিপার্টমেন্টসমূহঃ
১.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং
২.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং
৩.অ্যাপারেল ইন্জিনিয়ারিং
৪.ইয়ার্ন ইন্জিনিয়ারিং

প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট হেড ও শিক্ষক দ্বারা পরিচালিত হয়। সকল ডিপার্টমেন্টের জন্য আলাদা ল্যাব ব্যবস্থা থাকায় স্টুডেন্টগুলা কারিগরি শিক্ষা অর্জনের সুবিধা পায়।এবং একাডেমির বইয়ের পাশাপাশি হাতে কলমে সকল মেশিন সম্পর্কে ধারণা পায়। যা ভবিষ্যতে চাকরি জীবনে ব্যাপক প্রভাব ফেলে।

প্রতিষ্ঠানের প্রধান ভবনসমূহ হলোঃ

১.প্রশাসনিক ভবন
২.একাডেমিক কাম - প্রশাসনিক ভবন
৩.একাডেমিক ভবন
৪.অফসার্স কোয়াটার ও ডরমিটরি
৬.স্টাফ কোয়ার্টার
৭.অধ্যক্ষের বাস ভবন
৮.ছাত্রাবাস ও ছাত্রীনিবাস
৯.পাওয়ার প্লান্ট
১০.সুবিশাল মসজিদ
১১.ওয়ার্কশপ
১২.লাইব্রেরী
১৩.অডেটরিয়াম

নতুনসব মেশিনাদি,স্বয়ংসম্পূর্ন ল্যাবরেটরি ও শিক্ষা লাভের স্থান হলো প্রতিষ্টানের অন্যতম বৈশিষ্ট।
এছাড়াও ক্যাম্পাসে রয়েছে আধুনিক ল্যাবরেটরি ও ওয়ার্কসপ।

ল্যাব ও ওয়ার্কসপসমূহঃ

১.ওয়েভিং ও নিটিং ল্যাব
২.ওয়েট প্রসেসিং ও টেস্টিং ল্যাব
৩.অ্যাপারেল ল্যাব
৪.কটন ও জুট স্পিনিং শেড
৫.কম্পিউটার ল্যাব
৬. পর্দাথ ও রসায়ন ল্যাব
৭.ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ
৮.ইলেকট্রিক্যাল ল্যাব

প্রতিটি ডিপার্টমেন্টর ল্যাবের জন্য আলাদা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিদ্যমান।যার ফলে স্টুডেন্টগুলো ল্যাবের সকল মেশিন ও তার কাজ সঠিকভাবে জানতে পারে এবং প্রতি সপ্তাহে ল্যাব ক্লাস হয়। এছাড়াও রয়েছে প্রতিটি ক্লাসরুমে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা।যার মাধ্যমে স্টুডেন্টগুলো মেশিনসমূহ ভিডিওসহ দেখতে পারে।

ছাএদের মেধাবিকাশ ও শারিরীক সুস্থতার জন্য এবং এক্সট্রা কারিকুলাম বৃদ্ধির জন্য ক্যাম্পাসে রয়েছে সক্রিয় অসংখ্য ছাএ সংগঠন। যেগুলা শিক্ষকদ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সংগঠন গুলো হলোঃ

১.এসকেটেক ক্যারিয়ার ক্লাব
২.অগ্নিবীণা কালচারাল ক্লাব
৩.এসকেটেক স্পোর্টস ক্লাব
৪.এসকেটেক স্বেচ্ছাসেবী সংগঠন
৫.স্পন্দন ব্লাড সোসাইটি, এসকেটেক
৬.এসকেটেক ডিবেট এন্ড ইংলিশ ক্লাব
৭.এসকেটেক ফটোগ্রাফী
৮.প্রথম আলো বন্ধুসভা, এসকেটেক
৯.এসকেটেক জিমনেসিয়াম

ছাএ সংগঠনগুলা নিয়মিত তাদের কার্যক্রম সম্পাদন করে। সংগঠনগুলো টিচার দ্বারা পরিচালিত হওয়ায়, খুবই সক্রিয় ভূমিকা পালন করে। সবাই আন্তরিকতার সাথে কাজ করে।

এসকেটেক ক্যারিয়ার ক্লাব রেগুলার ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে। যার ফলে সবার মধ্যে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এছাড়াও সকল ক্লাবগুলো তাদের নিজ নিজ জায়গা থেকে সবসময় ভাল কাজ করে।

এসকেটেক স্বেচ্ছাসেবক সংগঠন তাদের কাজের জন্য খুবই প্রশংসনীয়। আশেপাশে সকল মানুষকে সাহায্য সহায়তা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এছাড়াও প্রতি বছর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে।

তাছাড়া ব্লাড সোসাইটির সদস্যগন ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় রক্ত দানের মাধ্যমে সুনাম অর্জন করেছে।

এসকেটেক স্পোর্টস ক্লাব প্রতি মাসে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এতে করে স্টুডেন্টদের শারীরিক ও মানসিক দিক দিয়ে অনেক উপকার হয়। এছাড়াও অন্য প্রতিষ্ঠানের সাথে খেলায় অংশগ্রহণ করে এতে করে অন্য প্রতিষ্ঠানের সাথে ভাল সম্পর্ক গড়ে ওঠে।
ক্যাম্পাসে প্রতিটি অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়। আমাদের সুসজ্জিত ও বিশাল অডিটোরিয়াম থাকায় সকল স্টুডেন্ট তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। অনুষ্ঠানগুলা পরিচালনায় থাকে অগ্নিবীণা কালচারাল ক্লাব। এছাড়াও প্রতি বছর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে ক্যাম্পাসের স্টুডেন্টগুলা পিঠা প্রস্তুত করে ও বিক্রি করে। ঝিনাইদহ জেলার যে কোন অনুষ্ঠানে শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী অংশগ্রহন করে।

আমাদের কলেজের ডিবেট ও ইংলিশ ক্লাব জেলা পর্যায়ে ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আমাদের ক্যাম্পাসের একাডেমিক রেজাল্ট ও প্রশংসনীয়। কলেজের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ অনেক উন্নত ও অাধুনিক।এছাড়াও কলেজ থেকে প্রতি সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্রুর হয়। যার মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে জব লাইফ সম্পর্কে এবং কারখানা সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারে। এছাড়াও ট্যুরের মাধ্যমে ইন্ডাস্ট্রির সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে যেটা চাকরি জীবনে ব্যাপক প্রয়োজন।দেশের সকল প্রতিষ্ঠানের মতই মানসম্মত ও আধুনিক শিক্ষার আরেক নাম শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ।

Writer:
Md. Moktar Hossen
Campus Ambassador - Latest Textile
Sheikh kamal textile Engineering College
Dept. Of Fabric Engineering

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ