জ্ঞান অর্জনের মাধ্যম যখন অনলাইন - SKTEC


Latest Textile | Md Moktar Hossen

মহামারী করোনার প্রভাবে সারাবিশ্বে এখন অর্থনৈতিক মন্দা চলছে। সেই সাথে বন্ধ রয়েছে সকল প্রতিষ্ঠান। বাংলাদেশে সীমিত আকারে নিয়ম মেনে কিছু শিল্প প্রতিষ্ঠান চালু হলেও বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য যেখানে শ্রমদিয়ে যাচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সহ সকল শ্রমিকগণ সেখানে ছাত্রছত্রীদের পার করতে হচ্ছে অলস জীবন যাপন।
বর্তমান পরিস্থিতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা ও ক্যারিয়ার নিয়ে খুবই দুঃচিন্তায় ও হতাশায় ভুগছেন।

বন্ধের এই সময়টাকে কাজে লাগানো এবং জ্ঞান বৃদ্ধির প্রয়াসে এসকেটেক (Sheikh Kamal Textile Engineering College - SKTEC) ক্যারিয়ার ক্লাব আয়োজন করছে অনলাইন ভিত্তিক ক্যারিয়ার সেশন।
সেশনটি পরিচালনা করেন এসকেটেক ক্যারিয়ার ক্লাবের মাননীয় মডারেটর ইঞ্জিনিয়ার ফাহাদ মাহমুদ মারুত স্যার ।

সেশনগুলোতে দেশের অভিজ্ঞ ইন্ডাস্ট্রিয়ালিস্ট গন ছাড়াও বিদেশে অবস্থানরত বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করা ছাড়াও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন ।

সেশনগুলোতে অংশগ্রহন করে ছাত্রছাত্রীরা যেমন তাদের সময়ের সঠিক মূল্যায়ন করতে পারছে ঠিক তেমনি সঠিক দিকনির্দেশনা সকলের ক্যারিয়ারের উন্নতি ঘটাতেও অবদান রাখছে ।

সেশন সম্পর্কিত তথ্যাদি গুলো জানতে নজর রাখতে পারেনঃ
ফেসবুক পেজ

ফেসবুক গ্রুপঃ

ইউটিউব চ্যানেলঃ

Reporter:
Md Moktar Hossen
Campus Ambassador - Latest Textile
Sheikh Kamal Textile Engineering College

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ