নতুন অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে

Latest Textile | Md Moktar Hossen

ঝিনাইদহে অবস্থিত শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ হলেন ইঞ্জিঃ মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদ স্যার ।

গত ১৪-৪-২০২০ ইং তারিখে সাবেগ অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ মহিবুল ইসলাম স্যার অবসর গ্রহণ করেন । আজ ১৯-৫-২০২০ ইং তারিখে ইঞ্জিঃ মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদ স্যার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।

তিনি একাধারে ক্যাম্পাসের ওয়েট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রধান।

কোভিড-১৯ এর জন্য কলেজ বন্ধ থাকলেও কলেজের শিক্ষকমন্ডলী উল্লেখযোগ্য, ইঞ্জিঃ ফাহাদ মাহমুদ মারুত স্যার এবং অলিউর রহমান রিফাত স্যার নব অধ্যক্ষকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।

নুরুল ইসলাম নাহিদ স্যার ক্যাম্পাসের প্রিয় একটা মুখ ।সকল শিক্ষার্থীদের জন্য তিনি একজন আদর্শ এবং প্রিয় পাত্র । স্যারকে অধ্যক্ষ হিসাবে পেয়ে সকল শিক্ষার্থী খুবই আনন্দিত ।

Source :SKTEC teachers students Centre

Reporter:
Md Moktar Hossen
SKTEC-FE
Committee Manager - Latest Textile

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ