
Latest Textile | Antu Chandra Das
"Fiber" হলো উদ্ভিদ,প্রাণী বা অন্যান্য পদার্থের টিস্যুগুলির, চুলের ন্যায় একটি সূক্ষ্ম অংশ, যার দৈর্ঘ্যের তুলনায় ব্যাস অনেক ক্ষুদ্র।
🔎Textile Fiber কি?
🔊"Textile Fiber" হলো পদার্থের একটি একক যা ইন্টারলেসিং বা একটি বন্ধনের মাধ্যমে সুতা বা কাপড় তৈরিতে সক্ষম।
🔔Weaving, Knitting, Braiding, Felting, Twisting ইত্যাদি এগুলো হলো টেক্সটাইল পণ্যগুলির মূল কাঠামোগত উপাদান।
⛔তবে সকল Fiber কে Textile Fiber বলা যায় না। অনেক তন্তুযুক্ত পদার্থ কাপড় তৈরিতে উপযুক্ত নয়।যেমনঃ কর্ন স্লিভ বা কাঠের স্লাইভার। Textile Fiber এর অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে:
√১. নমনীয় ও পাতলা (তবে খুব বেশি পাতলা নয়)।
√২. যথেষ্ট দীর্ঘ। অর্থাৎ Fiber এর দৈর্ঘ্য অবশ্যই তার ব্যাসের তুলনায় ১০০০ গুন হতে হবে।
√৩. সংযোজক।
√৪. যথেষ্ট শক্তিশালী।
💡Textile Fiber এর প্রকারভেদঃ
🔊Textile Fiber সাধারণত দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।যথাঃ
√১. প্রাকৃতিক ফাইবার {Natural Fiber}
√২. মানবসৃষ্ট ফাইবার {Man-made Fiber}
_______________
🔎প্রাকৃতিক ফাইবার {Natural Fiber}:
🔊প্রাকৃতিক উৎস(প্রাণী, খনিজ, উদ্ভিদ ইত্যাদি) থেকে আগত ফাইবার যা পুনঃগঠনের বা সংস্কারের প্রয়োজন হয় না এমন সমস্ত ফাইবারকে প্রাকৃতিক ফাইবার বলে। প্রাকৃতিক ফাইবারগুলির মধ্যে রয়েছে উট এবং সিল্কের মতো প্রোটিন ফাইবার, তুলো এবং লিনেনের মতো সেলুলোজ ফাইবার এবং খনিজ ফাইবার অ্যাসবেস্টস প্রাকৃতিক ফাইবারের মধ্যে অন্তর্ভুক্ত।
💡উৎসের ভিন্নতার ভিত্তিতে প্রাকৃতিক ফাইবার কে তিন ভাগে ভাগ করা হয়।যথাঃ
(১) ভেজিটেবল ফাইবার {Vegetable Fiber},
(২) এনিমেল ফাইবার {Animal Fiber} ও
(৩) মিনারেল ফাইবার {Mineral Fiber}।
_________

√(১) ভেজিটেবল ফাইবার {Vegetable Fiber}:
🔈ভেজিটেবল ফাইবার হলো প্রাকৃতিক বিশুদ্ধ সেলুলোজ নির্মিত ফাইবার। যাকে ফাইবার ফর্মে আনতে কোন কৃত্তিম প্রক্রিয়াকরনের প্রয়োজন হয় না। এই ফাইবারের প্রধান উৎস গাছের বাকল, বীজ ইত্যাদি।
💡ভেজিটেবল ফাইবার আবার তিন প্রকার।যথাঃ
(ক) বীজ ফাইবার {Seed Fiber}:
🔈এই জাতীয় ফাইবার উদ্ভিদবীজের চারিপাশে অবস্থান করে । যেমনঃ তুলা।
(খ) বাস্ট ফাইবার {Bast Fiber} :
🔈যে সব ফাইবার কোন গাছের বাকল থেকে সংগৃহীত হয়ে থাকে তাদের বাস্ট ফাইবার বলে । সবচেয়ে প্রকৃষ্ট উদাহরন হলো 'পাঁট'।
(গ) লিফ ফাইবার {Leaf Fiber}:
🔈পাতা বা গাছের গুড়ি থেকে যে ফাইবার সংগৃহীত হয় তাদের লিফ ফাইবার বলে।যেমনঃ আনারস, সিজাল ইত্যাদি।
√(২) এনিমেল ফাইবার {Animal Fiber} :
🔉ব্যবহারের দিক দিয়ে প্রাকৃতিক ফাইবারের মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এনিম্যাল ফাইবারের মধ্যে রয়েছে Wool ও অন্যান্য আঁশসমৃদ্ধ প্রােটিন ফাইবার । বেশীরভাগ প্রাণীজ প্রােটিন নির্মিত ফাইবার যেখানে প্রােটিন মূল গাঠনিক একক হিসেবে কাজ করে।যেমনঃ Wool, Silk ইত্যাদি।
[ Wool ]: Wool ফাইবারের উৎস ভেড়া জাতীয় লােমবিশিস্ট পশু ।
[ Silk ] : Silk কীটপতঙ্গ থেকে প্রাপ্ত ফাইবার । রেশম গুটি থেকে Silk পাওয়া যায়। Silk প্রাকৃতিক ভাবেই ফিলামেন্টের আকারে থাকে এবং একে পরে স্পিন করা হয় ।
√(৩) মিনারেল ফাইবার {Mineral Fiber}:
🔉বিশেষ কিছু ব্যাবহারে জন্য বিভিন্ন খনিজ আকরিক থেকে মিনারেল ফাইবার উৎপাদন করা হয়। যেমন: এসবেস্টস ফাইবার ।
_______________

🔎মানবসৃষ্ট ফাইবার {Man-made Fiber}:
🔊যে ফাইবারগুলো সরাসরি প্রকৃতি থেকে প্রাপ্ত নয়, অর্থাৎ সম্পূর্নরুপে পরীক্ষাগারে নির্মিত তাদেরকে মানবসৃষ্ট ফাইবার বা কৃত্রিম ফাইবার বলে।
💡মানবসৃষ্ট ফাইবার দুই প্রকার।যথাঃ
(১)প্রাকৃতিক পলিমার বা Regenerated Polymer এবং
(২)সিনথেটিক পলিমার {Synthetic Polymer}
_________
√(১) প্রাকৃতিক পলিমার বা Regenerated Polymer :
🔈যে সমস্ত ফাইবার তৈরির উপাদান প্রকৃতি থেকে নেয়া হয় তাদের প্রাকৃতিক পলিমার বলে । উদ্ভিদজগৎ সেলুলােজের অফুরন্ত উৎস । যার অংশবিশেষ আমরা তুলা,পাঁটের মত ফাইবার হিসেবে পেয়ে থাকি যেখানে সেলুলােজ প্রকৃতিতেই ফাইবারের অবয়বে বিরাজ করে ।
কিন্তু বেশীরভাগ সেলুলােজকে সরাসরি ফাইবার হিসেবে পাওয়া যায় না।যেমন; উদ্ভিদের বাকল ও পাতার মধ্যেও সেলুলােজ থাকে। এতে সেলুলােজ, ফাইবার ফর্মে থাকলেও তা অন্য বিভিন্ন পদার্থে পূর্ণ থাকে। যা Regeneration এর মাধ্যমে পূর্নাঙ্গ ফাইবার ফর্মে আনা হয়।যেমন; কৃত্রিম Silk।
প্রকৃতি যেখানে সেলুলােজকে ফাইবার ফর্ম দানে ব্যর্থ তখন এগুলােকে ফাইবার তৈরির কাঁচামাল হিসেবে গ্রহন করা হয়।
একইভাবে এনিমেল প্রােটিন কে ফাইবার তৈরির উৎস হিসেবে ব্যবহার করা হয় । প্রানীর দেহে প্রােটিন হলো গাঠনিক একক এবং একে কৃত্রিমভাবে ফাইবারের ফর্ম দেয়া সম্ভব।
💡Regenerated Fiber তিন প্রকারের।যথাঃ
(ক)ভিসকস রেয়ন,
(খ)এসিটেড ও
(গ) ট্রাই এসিটেড।
√(২) সিনথেটিক পলিমার {Synthetic Polymer}:
🔉সে সব ফাইবার সম্পূর্ণ রুপে রাসায়নিক ভাবে তৈরি , যাতে প্রকৃতির কোন সম্পৃক্ততা থাকে না তাদের সিনথেটিক ফাইবার বলে । এতে সেলুলােজের স্থানে থাকে কার্বন , হাইড্রজেনের মত মৌল থাকে মানে অরগানিক যৌগ গঠিত হয়। নাইলন ফাইবার আরও কিছু সিনথেটিক ফাইবার রয়েছে, যেমন; রাবার, মেটালিক ফাইবার, মিনারেল ফাইবার ইত্যাদি।
[ রাবার ] : প্রাকৃতিক বা কৃত্রিম রাবার কে সংকুচিত করে ফাইবার ফর্মে আনা হয়।
[ মেটালিক ফাইবার ] : মেটাল , মেটাল কোটেড প্লাস্টিক বা মেটাল আবৃত ফাইবার সমতল , পিচ্ছিল ও ঝকঝকে।
[ মিনারেল ] : কৃত্রিমভাবে তৈরি যে সকল ফাইবারের অংশ খনিজ বা আকরিক থেকে প্রাপ্ত তাদের মিনারেল ফাইবার বলে। যেমন; গ্লাস, সিরামিক, গ্রাফাইট ফাইবার ইত্যাদি।
Writer
Antu Chandra Das
DWMTEC-YE
Executive Ambassador




0 মন্তব্যসমূহ