
Latest Textile | নিজস্ব প্রতিবেদক
২৯ বছর বয়সী এক নারী আনিফা মাভুয়েবা (Anifa Mvuemba) দেখিয়ে দিয়েছেন যে সমস্যা থেকেই সমাধানের জন্ম! যাকে ভার্চুয়াল ফ্যাশন শোয়ের (Virtual Fashion Show) জননী বলা চলে। তিনিই প্রথম দেখালেন যে ফ্যাশন শো করতে মানুষ বা ডামির প্রয়োজন নেই!
পৃথিবীর অবস্থা যখন অত্যন্ত করুণ, করোনা ভাইরাসের জন্য যখন রীতি অনুযায়ী মানুষ জরো করা নিষিদ্ধ, ঠিক তখনই আনিফা মাভুয়েবা "ফ্যাশন শো" জগতে Virtual Reality এর ব্যবহার করেছেন খুবই সুনিপুণ ভাবে। কোনো সুন্দরী Model বা বড় ধরনের Social Gathering ছাড়া!
আনিফা মাভুয়েবা তার পিঙ্ক লেবেল (Pink Label) কঙ্গো কানেকশনের ডিজাইন করা রংবেরঙের পোশাক গুলোর একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটিতে দেখা যায় শুধু তার ডিজাইন করা রংবেরঙের পোশাক গুলো সুন্দরী রমণীদের মতো করে হেলে দুলে ঠিক মানুষের ভঙ্গিতে হাঁটচ্ছে। যা দেখে আপনি খুব সহজেই অনুধাবন করতে পারবেন যে ঐ রংবেরঙের পোশাক গুলো আপনি পরলে আপনাকে কেমন লাগতে পারে। মাভুয়েবার তৈরি করা ঐ Virtual Fashion Show এর ভিডিওটি সোস্যাল মিডিয়া ও ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে।
মূলত কোরোনা ভাইরাস জনিত মহামারীর কারণে Live Fashion Show এর মতো বড় ধরনের Social Gathering অসম্ভব বলেই তিনি এই পথ বেছে নিয়েছেন।
Washington DC এর অধিবাসী আনিফা মাভুয়েবা ২০১২ সালে Morgan State University থেকে Business Administration and Management পড়াশোনা শেষ করেন! বর্তমানে তিনি নিজের তৈরি Hanifa LLC নামক Fashion Company এর Fashion Designer হিসাবে আছেন! (Source: LinkedIn)




0 মন্তব্যসমূহ