Latest Textile|Habibur Rahman
একটা চমৎকার বিষয় সবাই খেয়াল করেছেন? আমরা গৃহবন্দী হয়ে, সকল শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা গণ হুমড়ি খেয়ে অনলাইনে নানা বিষয়ে জ্ঞানের পিপাসা মিটানো শুরু করে দিলাম। কত দিনের যেন একটা তৃষ্ণা নিবারণ হল।
আমরা ইন্ডাস্ট্রিতে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এর সুযোগ থেকে সকলেই বঞ্চিত ছিলাম। গত কুড়ি বছরে মার্চেন্ডাইজিং এর উপরে আমি ভাল কোন আর্টিকেল, ভিডিও, লেখনী, ওয়েবসাইট আমাদের দেশে খুঁজে পায়নি। অন্যান্য সকল বিষয়ে ও অবস্থা এমনই।
আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিছু বিদেশী এইড প্রাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে, তাতে শুধু উপস্থিত থাকলেই চলে, কি শিখালো, কি শিখলাম কোন কিছুই পরিশেষে কাজে ও লাগে না।
আমরা "গাইতে গাইতে গায়েন" পদ্ধতিতে মার্চেন্ডাইসিং (সহ সকল কিছু) শিখি। ভুল শিখছি, না সঠিক শিখছি, কেউই জানিনা। তিন দশক চলে গেলো অবস্থার উন্নতির কোন রাস্তা কেউ দেখতে পারলোনা। কোন প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রী কেউ না !
বিদেশী সাহায্যপুষ্ট কয়েকটা প্রোগ্রামে কিছু হাল্কা কারিকুলামের একটা শিক্ষা পদ্ধতি চালু হয়েছে সেখানে প্রতিটা ডিপার্টমেন্ট ভিত্তিক দুই ঘন্টার একটা ক্লাস থাকে। আমি কয়েকটা ক্লাস নিয়ে বোঁকা হয়ে গিয়েছি !
প্রতিটা ষ্টেপ, প্রসেস, ডিপার্টমেন্টের জন্য আমরা যদি পর্যাপ্ত ও মানসম্পন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করি, আমাদের অর্ডার ও উৎপাদন ব্যবস্থাপনা ৫% পর্যন্ত বেশি রপ্তানিতে সাহায্য করবে।
ট্রেনিং (Training) এর জন্য লেখককে সাথে যোগাযোগ করুন।
Writer:
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries;
County Head, Quantity Improvement Solutions;
Founder, Jobs For U.





0 মন্তব্যসমূহ