Latest Textile | Tohida Akter
টেক্সটাইল ফাইবারের শ্রেণীবিন্যাসের মধ্যে মানুষ কর্তৃক তৈরি বা কৃত্রিম সুতা (Artificial_Fiber) গুলোর মধ্যে Rayon(রেয়ন) অন্যতম। এটিকে প্রকৃতিতে পাওয়া যায়না। এটিকে সাধারণত কৃত্রিম সিল্ক বা Artificial Silk বলা হয়।
▶️প্রাথমিকভাবে Rayon কে তৈরি করা হয় Wood Pulp বা কাঠের ভেতরের মজ্জা থেকে। Wood Pulp পাওয়া যায় আমাদের প্রকৃতি থেকেই। যেহেতু প্রকৃতি থেকে আসা কাঠের মজ্জা থেকে এবং মানুষ কর্তৃক, Rayon তৈরি করা হয় সেজন্য একে অর্ধ-কৃত্রিম তন্তু বা Semi Synthetic Fiber ও বলা হয়।
**কাঠের মজ্জাতে একটা পলিমার থাকে যার নাম সেলুলোজ (Cellulose)। রেয়ন প্রস্তুতির সময় প্রাকৃতিক সেলুলোজকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করানোর মাধ্যমে এটাকে দ্রবনীয় পদার্থে রুপান্তরিত করা হয়। দ্রবনীয় পদার্থগুলোকে "Spinneret" নামক এক ধরনের মেশিনের মধ্য দিয়ে চালনা করা হয়। "Spinneret" মেশিনে অনেকগুলো ছিদ্রযুক্ত একটা ঢাকনা থাকে। দ্রবনীয় পদার্থ গুলো এই ছিদ্র দিয়ে সুতার আকারে বেরিয়ে আসে।সুতাগুলো তখন আঠালো এবং চটচটে থাকে যাদেরকে "Viscous compound" বলা হয়। পরবর্তীতে বের হওয়া এসব সুতা বা Fiber গুলোকে কঠিন (Solidified) বানানো হয়।এই সুতাগুলোই হচ্ছে Rayon Fiber।
▶️রেয়ন একটি উৎপাদিত পুনর্জন্মের সেলুলোজ ফাইবার হয়। এটা শুদ্ধ সেলুলোজ থেকে তৈরি করা হয়, মূলত কাঠের সজ্জা থেকে, যা রাসায়নিকভাবে একটি দ্রবণীয় যৌগ রূপান্তরিত হয়। তারপর এটি দ্রবীভূত এবং রাসায়নিকভাবে দৃঢ় করা হয় filaments উৎপাদন একটি spinneret মাধ্যমে বাধ্য, প্রায় শুদ্ধ সেলুলোজ সিন্থেটিক fibers এর ফল। নির্দিষ্ট ধরনের রেয়নের মধ্যে রয়েছে ভিস্কোজ, মোডাল এবং লিওসেল, যা প্রতিটি উৎপাদন প্রক্রিয়া এবং সমাপ্ত পণ্যগুলির বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য করে।
▶️Viscose, Lyocell এবং Modal হলো রেয়নের প্রকারভেদ।
রেয়ন মূলত লিগনিন মুক্ত সেলুলোজ হিসেবে কাজ করলেও viscose কাঠে সেলুলোজ এর প্রধান উৎস হিসেবে কাজ করে। বিভিন্ন ধরণের গাছ-পালার যেমন বাশঁ,সুগার ক্যান ইত্যাদির সেলুলোজ হতে রেয়ন তৈরি হলেও ভিসকোস রেয়ন তৈরি হয় গাছের নরম কাঠের মন্ড এবং কটন লিন্টার্স হতে। Lyocell মূলত সেলুলোজ দ্রবণের দ্রাবকের উপর নির্ভরশীল। অন্যদিকে, Modal হলো spinning পুনর্গঠিত সেলুলোজ, যা একা নিজেই অথবা অন্যান্য ফাইবারের(cotton বা spandex) সাথে একত্রিত হয়ে কাপড় তৈরিতে ভূমিকা রাখে। আদ্র অবস্থায় রেয়ন অধিক মান সম্মত হয়ে থাকে যা মূলত Modal রেয়নের ফল,এই আদ্র অবস্থার রেয়ন কটনের অনুরূপ। কার্বন ডাইফসফাইড এবং একটি বেস সেলুলয়েজ প্রতিক্রিয়া “viscose” দেয়, একটি দ্রবণীয় পলিমার যা রেয়ন রূপান্তরিত করা যায়।
▶️ভিসকোস রেয়নঃ
একটি সময় ছিল যখন সিল্ক তার গুনে মানে এবং সৌন্দর্যে অন্যন্য ছিল। সিল্কের পোষাক পড়া আভিজাত্য হিসেবে গণ্য হত। কিন্তু দাম বেশি হওয়ায় তা সকলের কাছে সহজলভ্য ছিল না, তাই তখন প্রয়োজন ছিল এমন কিছুর যা গুনে মানে এবং সৌন্দর্যে সিল্কের মত হবে আবার দামেও সাশ্রয়ী হবে।
১৮৮৫ সালে আবিষ্কার হল এমন কিছু ‘ভিসকোস রেয়ন’।
বিভিন্ন ধরণের রেয়নের মধ্যে ভিসকোস রেয়ন হল একপ্রকার রেয়ন। যদিও রেয়ন এবং ভিসকোস রেয়ন এর প্রস্তুত প্রণালী একই তবে এর কাচাঁমাল এর ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। ভিসকোস রেয়ন এর প্রস্তুত প্রণালীতে অধিক পরিমাণে কষ্টিক সোডা (NaOH) ব্যবহৃত হওয়ায় এটি অন্যান্য রেয়নের তুলনায় কম স্থায়ী।
▶️ভিসকোস রেয়ন এর কিছু অন্যন্য বৈশিষ্ট্য হল এটি একটি নরম ফাইবার,এটি পোষাকের কাপড় হিসেবে বহুল ব্যবহৃত হয় এমনকি এটি দেখতে সিল্কের মত এবং অনুভবে কটনের মত
বর্তমানে বাংলাদেশের একমাত্র রেয়ন মিল হলো কর্ণফুলী রেয়ন মিল যা চন্দ্রঘোনায় অবস্থিত। কিন্তু বর্তমানে এই রেয়ন মিল বন্ধ ঘোষণা করা হয়েছে।
▶️ব্যবহারঃ রেয়ন আদ্র জলবায়ু তে অধিক ব্যবহারযোগ্য।এটি অধিকাংশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় কেননা এতে কম খরচে অধিক সুবিধা। এটি অধিক পানি বা ঘাম শোষণ যোগ্য,এতে সহজের রং ব্যবহার করা যায়।
▶️সমস্ত ফাইবারের মাঝে রেয়নকেই বুঝতে সবচেয়ে বেশি ধোকা খেতে হয়। এটি একটি ফাইবার যা রিজেনারেটিং প্রাকৃতিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যদিও এটি দেখতে কটন, সিল্ক, লিলেন কিংবা উলের মত এবং যদিও এর প্রস্তুত প্রণালী পলিয়েষ্টার এর মত, তার মানে এই নয় যে এর আচরণ ও বৈশিষ্ট্য এই সমস্ত ফাইবার সমূহের মত হবে। রেয়ন এর নিজস্ব কিছু বৈচিত্রময় বৈশিষ্ট্য রয়েছে। তবে এটি রিজেনারেট সেলুলোজ ফাইবার হওয়ায় এর গঠন অনেকটা কটনের মত। এটি দিয়ে বিভিন্ন ধরনের কার্পেট এবং বিছানার চাদর বানানো হয় এমনকি এটিকে অন্যান্য Fiber এর সাথে যুক্ত করে নতুন টাইপের Fiber বানানো যায় এবং এটি কৃত্রিম রেশমবিশেষ।
▶️রেয়ন ফাইবার অধিক শোষণক্ষমতা সম্পন্ন, অন্তরক নয়, শুষ্ক অবস্থায় দূর্বল। রেয়ন কাপড় ড্রাই ওয়াশে দিতে হয় নয়তো ঠান্ডা পানি দ্বারা পরিস্কার করতে হবে।কেননা, রেয়ন ফাইবার সহজেই দহনে সাড়া দেয়।
WriterTohida AkterSARSTEC-FEExecutive Ambassador





0 মন্তব্যসমূহ