Latest Textile | Habibur Rahman
শুধু মাত্র প্রথম সারির কারখানা তে প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে ,
কিন্তু প্রোডাকশনের বড় স্যার রা তাদের কথা শুনেনা।
প্ল্যানিং সাধারণত সুইং প্ল্যান করে।
মার্চেন্ডাইজিং প্ল্যান নিজেরাই বায়ার ওয়াইজ করেন।
কাটিং প্ল্যান করেন কাটিং ম্যানেজার।
নিটিং, ডায়িং, এওপি প্ল্যান করেন টেক্সটাইল জিএম স্যার।
ওয়াশিং প্ল্যান করে ওয়াশিং ম্যানেজার।
ফলাফল: অতি সন্ন্যাসী তে গাঁজন নষ্ট। ১০%-৩০% অর্ডার সঠিক সময়ে শুরু করা যায়।
তার মানে মালামাল নাই এমন না !
ডায়িং থেকে যা আসছে তা কাটিং করা যাবেনা !
কাটিং যেটা কাটিং করে রেখেছে, সেটা আজ দরকার নাই !
প্রিন্টিং যেটা প্রিন্ট করেছে, সেটার শিপমেন্ট আগামী সপ্তাহে !
ওয়াশিং ম্যানেজারের আফসোস তার জন্য কেন ফিক্সড কোন লিডটাইম নাই !
ফিনিশিং ম্যানেজার এর ক্ষোভ সকল শিপমেন্ট আর্জেন্ট কেন ?
ছোট ও মাঝারি কারখানা গুলোতে প্ল্যানার হল এমডি স্যার, অথবা ফ্যাক্টরি জিএম স্যার। একের পর এক বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ এইটা একটা, কোন কিছুতেই প্লানিং ছিলোনা !
আপনি প্ল্যানিং যদি ঠিক মত করতে পারেন, আপনার কারখানা থেকে পরের মাসে ১৫% মাল বেশি শিপমেন্ট হবে। সবাই মিলে ১৫% বেশি দিতে পারলেই ৩৯ বিলিয়ন রপ্তানী সম্ভব।
এইটা শিখতে হবে। যোগাযোগ করুন ! আমি ব্যক্তিগত ভাবে এই কাজটাই অনেক বছর ধরে শিখছি !
প্ল্যানার দের এগিয়ে আসতে হবে।
আপনাদের জন্য গ্রূপ
Writer: Habibur Rahman Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries; County Head, Quantity Improvement Solutions; Founder, Jobs For U. LinkedIn Profile





0 মন্তব্যসমূহ