করোনা পরবর্তী প্রস্তাবনা-৩, উৎপাদন ব্যবস্থাপনা পরিবর্তন

Latest Textile | Habibur Rahman

আমাদের লীড টাইম ১৪ দিন থেকে সাধারণত ৪৫ দিন পর্যন্ত, ওভেন অর্ডারের ক্ষেত্রে ৬৫ দিন পর্যন্ত। গড়ে ৪০ দিন যদি ধরি, দেখবেন ৭-১০ দিনের বেশি আমরা সুইং ফ্যাক্টরিকে সময় দিতে পারিনা । তার মানে ৩০-৩৩ দিন আমরা এই অর্ডার টা কে নিয়ে পাতা চালা চালি করি। ৭৫% সময় আমাদের হাতে থাকে সুইং শুরুর আগে ! শিপমেন্ট লেট হলে দোষ দেয়া হয় আমাদের অপারেটরদের ইফিসিয়েন্সি ভালাে না, আমাদের ফ্যাক্টরি মিড় লেভেল ম্যানেজমেন্ট আমরা তৈরী করতে পারিনি, আই / ই টিম কাজের না, ফ্যাক্টরির প্লানিং এর বাজে অবস্থা! পরিণতি কি ঘটে, ১। প্রতিটা অর্ডার আর্জেন্ট! ২। প্রতিটা ডেলিভারি নাকে মুখে! ৩। এই মুহূর্তে যে মেটেরিয়াল টা দরকার ঠিক সেটাই আসেনাই! ৪। সুইং শুরু করার পর, বন্ধ করেন ভাই! ৫। পরের স্টাইল টা শুরু করলে দেখবেন সুতা মিলছেনা! ৬। পিপি মিটিং এখনাে হয়নি! ৭। ভাইজান এই স্টাইল টা কালকে লাগবেই! ৮। ওভারটাইম করেন, আমি এমডি স্যারের সাথে কথা বলছি। আমরা নিজেরাই যেন আমাদের শত্রু! এই ৭৫ % দিনের কোন ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে উঠেনি। নাম মাত্র টিএন্ডএ আছে এক্সেলে, কেউ আপডেট করিনা, সময় মতাে অর্ডার করেছি কিনা কেউ জানিনা। কোন মাল সঠিক টাইমে আসেনা! আমাদের প্রােডাক্টিভিটি এবং ইফিসিয়েন্সি বাড়াতে হবেনা। শুধু এই ৩০ দিন নিখুঁত প্ল্যান করে, ম্যানেজ করা শিখুন, ১০% বেশি শিপমেন্ট বাড়বে! ৩৪ বিলিয়নকে ৩৭.৪ এ নিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের হাতে!

প্রস্তাবনা: ১ থেকে শেষ পর্যন্ত
Writer: Habibur Rahman Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries; County Head, Quantity Improvement Solutions; Founder, Jobs For U.
LinkedIn Profile

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ