সিগারেটের বাট থেকে পরিবেশ বান্ধব তুলা



Latest Textile | Md. Robiul Awal Tanvir

সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আমরা জানি, কিন্তু এর বাট এর কথা যদি আসে, তার মধ্যে থাকা বিষাক্ত পদার্থ (নিকোটিন এর সর্বশেষ) যথাক্রমে মাটি এবং জলের দূষনের জন্য দায়ী। এটি এমন একটি বিষাক্ত পদার্থ যা নিঃশেষ হতে বা মাটিতে মিশে যেতে আঠারো মাস থেকে দশ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। যা হয়তো আমারা অনেকেই চিন্তা করিনি।

Butt To Fabric


পলিমারিক পদার্থের পুর্নব্যবহার:

• সব কিছুই পরিবেশ নিয়ে গবেষণা করা গবেষকরাই করে তা নয়, এটি টেক্সটাইল এর লোকেরাও করে ভূমিকা রাখতে পারে হয়তো এর মাধ্যমে বুঝাতে পারবো। 

প্রথমত জানা দরকার সিগারেট বাট থেকে ক্ষতিকর নিকোটিন পদার্থ কিভাবে আলাদা করবো?

★ এর জন্য কিছু সুষ্ঠু পরিক্ষা করে দেখতে পারি। রাস্তা-ঘাটে অনেক সিগারেট বাট পরে থাকে, সেগুলো সংগ্রহ করি। সেগুলো থেকে ক্ষতিকর নিকোটিন মুক্ত করার জন্য ধৌত করা উচিত। এক্ষেতে আমরা ৩২% গাঢ় সালফিউরিক এসিড ব্যবহার করবো। কারণ এটি নিকোটিন মুক্ত করতে ভূমিকা রাখে। এবার ভিজা বাটের ফাইবার গুলো হিটারের মাধ্যমে শুকাবো। এগুলো শুকিয়ে এটি আমরা কার্পাস (তুলা) এর পরিবর্তে ব্যবহার করতে পারি।

• এর মাধ্যমে আমরা কার্পাসের উপর চাপ কমিয়ে আনতে পারি।

তর্কতাঃ

✊প্রতিটা ব্যাপার এর সতর্কতা অবলম্বন করেই এগোনো উচিত।চিন্তা করা উচিত এর ফলে আবার এমন কিছু হবে না তো যা হিতে বিপরীত হিতে পারে?

☑️ হ্যাঁ! এর জন্য জানা জরুরী, আসলে কেনো সূর্যের তাপ ব্যবহার করলাম না?

কেনোই বা হিটার ব্যবহার করলাম???

★ দীর্ঘদিন ধরে থাকা এই সিগারেট বাটে নিকোটিন পদার্থ এমন ভাবে মিশে থাকে যা সহজে দূর হয় না। এজন্য প্রয়োজন উচ্চতাপমাত্রার আর নয়তো পুরোপুরি নিঃশেষ সম্ভব না নিকোটিন এর। এর মধ্যে আরেকটি ব্যাপার আছে, তা হলো এটি সূর্যোলোক এ শুকাতে দিলে তা পরিবেশে কিছুটা প্রভাব বিস্তার করে। এরজন্য আমরা ঝুঁকি নেয়নি। সবকিছু ঠিক হলেও এর বাজে গন্ধটি থেকে মুক্তি পেতে আমাদের উচ্চ তাপ এর প্রয়োজন, তাই খরচের কথা চিন্তা না করে হিটার ব্যবহার করেছি।

Butt Bin

👉এভাবে আমরা একটি পরিত্যক্ত ক্ষতিকর পদার্থকে ব্যবহারযোগ্য করে তুলতে পারি এবং তার মাধ্যমে পরিবেশের দূষণরোধে কিছুটা ভুমিকা রাখতে পারি। 

আরও পড়ুন

Writer
Md.Robiul Awal Tanvir
Executive Ambassador 
BGMEA University of Fashion and Technology (BUFT - TE)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ