ওভেন ফেব্রিকের আপাদমস্তক - দ্বিতীয় অংশ


Latest Textile | Md Moktar Hossen


আজকে আমি ওভেন ফেব্রিকের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। বাকি কিছু ১ম পর্বে রয়েছে!

ভেন ফেব্রিকঃ
ওভেন ফেব্রিক তাঁতের সাহায্যে বা সয়ংক্রিয় টেক্সটাইল মেশিনের মাধ্যমে তৈরি করা হয়।
টানা ও পড়েন এই ধরনের সুতাকে একটির উপর আরেকটি নির্ধারিত কোনে বুননের মাধ্যমে ওভেন ফেব্রিক প্রস্তুত করা হয়। 

◼Classification of woven fabric : 

পপলিনঃ 
পপলিন ফেব্রিক প্লেইন টাইপের ফেব্রিক।পপলিনকে ট্যাবিনেট ফেব্রিক ও বলা হয়। পপলিন সাধারণত wool,cotton,silk, rayon,polyester অথবা এদের mixture এর মাধ্যমে তৈরি করা হয়। পপলিন ফেব্রিক সাধারণত Dress purpose এ ব্যবহৃত হয়।       

টুইল ফেব্রিকঃ
এই কাপড় মোটা হয়।এই কাপড় দিয়ে জিন্স প্যান্ট তৈরি করা হয়।টুইল ফেব্রিক চেনার উপায় হলো, এই ফেব্রিকের মাঝে বাঁকা বাঁকা ডায়াগোনাল দাগ থাকে। টুইল ফেব্রিকের দুইটা সাইড থাকে। 

১.সামনের সাইড 

২.পেছনের সাইড

সাটিন ফেব্রিকঃ
সিনথেটিক সুতার সাহায্যে সাটিন কাপড় তৈরি করা হয়। এটি অন্যান্য কাপড় থেকে পিচ্ছিল প্রকৃতির হয়। ওয়ার্পে সুতার ক্লোটিং বেশি। বেশিরভাগ সাটিন কাপড়ে লাইক্রা যুক্ত থাকে। এই কাপড়ের shirnkage অনেক বেশি। সাটিনের মাধ্যমে তৈরি পোশাক অনেক Flexible হয়। 
সাধারণ সাটিন ওয়েভ গুলা হলোঃ

১. ৪ - হারনেস সাটিন ওয়েভ(4HS)

২. ৫-হারনেস সাটিন ওয়েভ(5HS)

৩. ৮-হারনেস সাটিন ওয়েভ(8HS)        

ছাড়াও ফ্রানেল, সেমব্রে, স্টাইপ ম্যাট, চেক ডিব, ডবি, জ্যাকার্ড উল্লেখযোগ্য কিছু ওভেন ফেব্রিকের নাম।    

Application of woven fabric :

➡টানা সুপড়েন সুতা থেকে মোটা হয়।
➡টানা ও পড়েন দুই সারির সুতা 
ব্যবহারের মাধ্যমে ওভেন ফেব্রিক তৈরি করা হয়। 
➡ব্যবহৃত সুতাকে স্থিতিস্থাপক হতে হয়।
➡বোনা কাপড় কে টান প্রদান করলে তেমন প্রসারিত হয়না।
➡প্রত্যেকটা আলাদা আলাদা ওভেন ফেব্রিকে একটি নির্দিষ্ট ডিজাইন থাকে। 
➡ওভেন ফেব্রিকে সাধারণত ভাঁজ বেশি দেখা যায়।
➡ওভেন ফেব্রিকের উভয়পাশে আনকাট পাইল থাকে। 
➡নিট ফেব্রিকের তুলনায় ওভেন ফেব্রিকের ব্যবহার বেশি হয়।


Woven Fabric

◼ওভেন ফেব্রিকের রয়েছে বহু ব্যবহার। বিভিন্ন জিনিস প্রস্তুত করতে এটা ব্যবহার করা হয়। নিচে কিছু উল্লেখযোগ্য ব্যবহার তুলে ধরা হলোঃ

➡জ্যাকেট তৈরিতে ব্যবহৃত হয়।  
➡পোশাক ও ব্লাউজ তৈরীতে ব্যবহৃত হয়
➡শার্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
➡জিন্স প্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়।     
➡ডেনিম কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। 
➡লুঙ্গি তৈরির জন্য ব্যবহৃত হয়। 
➡ দরজা ও জানালার পর্দা তৈরি করা হয়। 
➡কম্বল তৈরি করা হয়। 

আরও পড়ুন

ছাড়াও ওভেন ফেব্রিকের আরও ব্যবহার বিদ্যমান রয়েছে। 

Reference: A hand book of weaves, Dictionary of textile and interior textile. 

Writer
Md. Moktar Hossen
SKTEC-FE
Committee Manager - Latest Textile

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ