Latest Textile | Sadia Afrin Mohona
কয়েকশত বছর ধরে ব্যবহৃত এই কাশ্মীর উল সাধারণত কাশ্মীর নামে পরিচিত। এটি এমন একটি ফাইবার যা কাশ্মীর ছাগল (Cashmere Goat), পশমিনা ছাগল এবং ছাগলের কিছু অন্যান্য জাতের থেকে প্রাপ্ত ফাইবার। কাশ্মীর এই ফাইবার হাজার বছর ধরে মঙ্গোলিয়া, নেপাল ও কাশ্মিরে তৈরি করা হয়।
কাশ্মীরের ১৫তম শতাব্দীর শাসক জয়ন-উস-আবিদিন তুর্কিস্তান থেকে তাঁতিদের এনে স্থানীয় পশমশিল্প প্রতিষ্ঠা করেছিলেন। কাশ্মীর ছাগলের সূক্ষ পশমের জন্য লাদাখ ও কাশ্মিরে এর আঞ্চলিক নাম Changthangi!
▶️কাশ্মীরে উলের উৎসঃ
কাশ্মীর উলের আঁশ কাশ্মীরের ঘার অঞ্চল থেকে প্রাপ্ত। সুক্ষ কেশিক কাশ্মীর ছাগলকে বৈজ্ঞানিক ভাষায় ক্যাপ্রা হার্কাস ল্যানিগার বলা হয়। কাশ্মীরে ছাগল গুলো থেকে পশম সংগ্রহ করে ডি-হেয়ারিং করা হয়। ডি-হেয়ারিং এর মাধ্যমে মূলত সুক্ষ ও মোটা পশম আলাদা করা হয়।
▶️কাশ্মীরে উলের কাঁচামাল সংগ্রহঃ
কাশ্মীরে পশ্মগুলো উত্তর গোলার্ধে বসন্তের শৈশবে সংগ্রহ করা হয়। ছাগল গুলি মার্চ মাসের প্রথম দিকে এবং মে মাসের শেষের দিকে গিঁট দেয়। মোটা চুলের মিশ্রিত পশমগুলো একটি মোটা চিরুনির সাহায্যে হাত দিয়ে আলাদা করে ফেলা হয়। পশুর পশমের উপরের অংশ ঝুটি যুক্ত হওয়ায় পশম গুচ্ছ আকারে উঠে আসে। আমেরিকাতে পশম সংগ্রহ করার সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি কম্বিং। প্রক্রিয়াটি দুই সপ্তাহ পর্যন্ত সময় নেয়। চীন কাঁচা কাশ্মীর এর বৃহত্তম উৎপাদক হয়ে উঠেছে, প্রতি বছর ১৯,০০০ মেট্রিক টন উৎপাদন করে এবং সারা পৃথিবী মিলে ১৫,০০০ থেকে ২০.০০০ মেট্রিক টন উৎপাদন করে।
▶️কাশ্মীরে উল থেকে যেসব প্রস্তুত করা যায়ঃ
এটি মূলত সুক্ষ, শক্তিশালী, হালকা, নরম ও ভেড়ার পশমের থেকে প্রায় তিন গুন অন্তরক। কাশ্মীরে উলের নরম চুল টেক্সটাইল এর জন্য সংরক্ষিত এবং মোটা চুল ব্রাশ ও অন্যান্য অপোশাক সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। খাঁটি কাশ্মীরে রং করা যায় ও সুঁতাগুলো কাটা যায়। এ থেকে সোয়েটার, টুপি, গ্লাভস, মোজা, ও অন্যান্য পোশাক তৈরি করা হয়। এছাড়াও বাহ্যিক কোট, জ্যাকেট, ট্রাইজার এর মত কাপড়গুলো তৈরি করা যায় আরও যোগ করা যায় স্কার্ফ, কম্বল ও অন্যান্য আইটেম।
▶️ফাইবার প্রক্রিয়াকরণঃ
কাঁচা ফাইবার থেকে ডি-হেয়ারিং এর মাধ্যমে মোটা ও সুক্ষ পশম আলাদা করা হয়। এরপর ওয়াশিং এর মাধ্যমে পরিষ্কার করে কার্ডিং প্রক্রিয়া সম্পন্ন করে বুনন/তাঁতের জন্য প্রস্তুত করা হয়। এরপর সুতা থেকে কাপড় তৈরি করে পোশাক তৈরি করা হয়। আর আলাদা করা মোটা পশম গুলো দিয়ে অপোসাক সামগ্রী তৈরি করা হয়।
▶️প্রতিবন্ধকতাঃ
মুল্যবান এই ফাইবারটির উচ্চ চাহিদার কারণে এশিয়ায় তৃণভূমির ক্ষয়ক্ষতি ও রুপান্তর ঘটছে। স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বায়ু দূষন ঘটেছে পশু পালনের উত্থাপনের কারণে সরাসরি পরিবেশগত ক্ষতিকারক প্রভাবের জন্য কাশ্মীর উল সমালচিত হয়েছে। আলাসানে মরুভূমি প্রসারিত হয়েছে ও মঙ্গোলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি বাড়ছে। তবে সঠিক ব্যবস্থাপনার দরুন দশ বছরের ব্যবধানে তৃণভূমি গুলো পুনরায় উদ্ধার করা সম্ভব। সেক্ষেত্রে ছাগলের পরিরর্তে ইয়াক বা উট জাতীয় প্রাণী গুলো ব্যবহার করা যাবে কারণ এদের চুল ও মূল্যবান।
Writer:Sadia Afrin MohonaExecutive Ambassador - Latest TextileNational Institute of Textile Engineering and Research (NITER)









0 মন্তব্যসমূহ