নারকেল থেকে টেক্সটাইল তন্তু: Coir Fiber


Latest Textile | Jubair Ahmed


মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বৃদ্ধি পেয়েছে কাপড়ের চাহিদা। আর কাপড়ের চাহিদার সাথে সাথে মানুষ তাগিদ অনুভব করেছে উন্নত ফাইবার খুজে বের করার। এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল ওই ধরনের ফাইবার খুজে বের করার চেষ্টা চালিয়েছে যা সহজলভ্য, দামে সস্তা, আবার অধিক স্বস্তিদায়ক। উপরের চাহিদা পুরন করে নারকেল তন্তুর অবস্থান এখন বেশ স্বতন্ত্র।

▶️বাংলাদেশ বনাম Coir Fiber:
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যা নারকেল তথা নারকেল গাছ উতপাদনের জন্য উপযুক্ত।এদেশের বঙ্গোপসাগর উপকুল এলাকা গুলোতে প্রতি বছর প্রচুর পরিমানে নারকেল উতপন্ন হয়। তাই এখান কার বাজার মতে নারকেল তন্তু হয়ে উঠেছে বেশ সম্ভাবনা ময় একটি ফাইবার।

▶️Coir ফাইবার এবং বিশ্বঃ
 Coir বা নারকেল ফাইবার মুলত হার্ড স্ট্রাকচারাল গ্রুপের অন্তর্ভুক্ত। এটি নারকেলের কুচি হিতে প্রাপ্ত একটি বানিজ্যিক পন্য। বিশেষত নারকেল উৎপাদন কারী দেশ সমুহ যেমন বাংলাদেশ, ভারত, তানজানিয়া, কেনিয়া, বার্মা,থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ঘানাতে নারকেল তন্তু বিকাশ লাভ করেছে। শ্রীলঙ্কাতে নারকেল তন্তু একটি ঐতিহ্যবাহী শিল্প যা অর্থনীতিতে গভীর শিকড় ফেলেছে। বদলে দিয়েছে, বদলে দিচ্ছে গ্রামীণ জনপদের কাঠামো। 

▶️সংগ্রহঃ
নারকেল যখন সবুজ থাকে তখন এটি ভালো মানে coir পাওয়ার জন্য উপযুক্ত হয়। দেখা গেছে ১১-১২ মাস বয়সী নারকেল গুলো থেকে সর্বোতকৃষ্ট মানের ফাইবার পাওয়া যায়। তখন এর রং থাকে সোনালি হলুদ। কুচি হতে প্রাপ্ত ফাইবারটি প্রাকৃতিক রিটিং প্রক্রিয়ায় বা যান্ত্রিক ডেকোরোটিকেশন প্রকৃয়ায় বানিজ্যিক স্কেলে আহরন করা হয়।

▶️শ্রেনী বিভাগঃ 
Coir ফাইবার গুলো মুলত দৈর্ঘ অনুযায়ী শ্রেনীবদ্ধ করা হয়। যেমন

✔️১। দীর্ঘ তন্তু (১৫ সে.মি. বা তার তার ঊর্ধ্বে) 
✔️২।মাঝারী তন্তু ( ১২-১৫ সে.মি.)
✔️৩।ছোট তন্তূ (৬-৮ সে.মি.)
✔️৪। খুব ছোট তন্তু ( ৪ সে. মি.)

▶️Coir তন্তুর ব্যবহার:
coir এর তন্তু পানির ক্রিয়া প্রতিরোধী এবং লং লাস্টিং। এই বৈশিষ্ট্যগুলির কারণে coir, দড়ি এবং কর্ডেজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া এর প্রধান ব্যবহার গুলো নিচে উল্লেখ করা হলোঃ

✔️১। মেঝেকে covering দেওয়া এবং দড়ি তৈরির মূল ব্যবহার ছাড়াও কায়ার ফাইবার প্যাকেজিং উপাদান হিসাবে পরিবহনের ক্ষেত্রে শক থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়।

✔️২। Coir ফাইবার সক্রিয় কার্বন, কৃত্রিম ঘোড়ার চুল, কাগজের সজ্জা, ছাদ টাইলস, রাইটিং বোর্ড, তাপ নিরোধক, উচ্চ প্রসারিত কাগজ, জলপাই তেলের ফিল্টার উত্পাদন ইত্যাদিতে এর ব্যবহার করা হয়।

✔️৩। জার্মানিতে গাড়ি ও রেলপথের জন্য কুশন বসানোর কাজে রাবারযুক্ত coir ব্যবহার করা হয়।

✔️৪। Coir ব্যাগগুলি চা পাতা সংগ্রহের জন্য এবং পরিবহণের জন্য এবং খনি থেকে কয়লা তোলার জন্য ব্যবহার করা হয়।

✔️৫। Coir সুতাটি ফেন্ডার তৈরি করতে ব্যবহৃত হয় যা সংঘর্ষ এবং শক ঠেকাতে জাহাজ এবং নৌকাগুলির সাথে সংযুক্ত থাকে।

✔️৬। Coir ম্যাটগুলি বাণিজ্যিক প্যাকেজিংয়ের জন্য এবং বিজ্ঞপ্তিযুক্ত ব্রাশের ম্যাটগুলি প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত হয়।

✔️৭। প্লাস্টিক তৈরির সাধারণ কৌশল দ্বারা রজন এবং অন্যান্য উপাদানগুলির সাথে মিশ্রিত করে সম্প্রতি ক্রায়োলাইট তৈরিতে coir এর বর্জ্য ব্যবহার করা হয়।

Writer
Jubair Ahmed
Executive Ambassador,
SARSTEC-FE, 10th batch

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ