অনলাইনে ক্লাস শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটে


Latest Textile | G. M. Abir Hossain

শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অসুবিধার কথা বিবেচনা করে শুরুতে অনাগ্রহী হলেও মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা না দেখে জুলাই থেকে ঢাবি অধিভুক্ত  সকল ইন্জিনিয়ারিং কলেজ গুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত মার্চ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

এই সময়ে প্রাইভেট ভার্সিটিগুলো অনলাইনে তাদের একাডেমিক কার্যক্রম চালু রাখলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পথে হাটতে চায়নি এতোদিন।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনো আভাস না দেখে ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত ইন্জিনিয়ারিং কলেজগুলোতে ১৫/০৭/২০ তারিখের মধ্যে  অনলাইনে ক্লাস(তাত্ত্বিক) শুরু করার জন্য নোটিশ দিয়েছে ঢাবি প্রশাসন। 

সকল ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাসে উপস্থিতির জন্য সকল ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও প্রত্যেক ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা সংরক্ষণ করতে বলা হয়েছে এবং অনলাইনেই কমপক্ষে ৭০% ক্লাস সম্পন্ন করার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে নোটিশে। 

তাই নোটিশ অনুযায়ী অনলাইনে ক্লাস নেয়া শুরু করতে যাচ্ছে ঢাবি অধিভুক্ত শ্যামলী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ ও নিটার।
STEC Notice

ইতিমধ্যেই শ্যামলী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ প্রশাসন শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস সংক্রান্ত নোটিশ এবং সকল ডিপার্টমেন্টের ক্লাস রুটিন দিয়ে দিয়েছে। নোটিশে ৮ জুলাই থেকে সকল ডিপার্টমেন্টের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।

Reporter
G.M. Abir Hossain
Executive Ambassador Latest Textile
Shyamoli Textile Engineering College

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ