Latest Textile | নিজস্ব প্রতিবেদক
পোশাক শিল্প ব্যবসার অন্যতম অগ্রদূত, বাংলাদেশ প্রকৌশল সমিতির ফেলো সদস্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম গতকাল রাত একটায় (৭ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর আগে পর্যন্ত ইসলাম গার্মেন্টস লি. এন্ড গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন!
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের বড় ভাই।
দীর্ঘদিন মোঃ শফিকুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রকৌশল পরামর্শক হিসাবে কাজ করেছেন এবং দেশের বৃহত্তম নির্মাণসমূহে পরামর্শক হিসাবে অবদান রেখেছেন। ১৯৮৬ সালে বর্তমান তৈরি পোশাক শিল্পের অগ্রপথিক হিসেবে তাঁর ছোট ভাই মোঃ আতিকুল ইসলামকে সাথে নিয়ে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠা করেন।




0 মন্তব্যসমূহ