Latest Textile | Rasel Ahmed
Textile Technology এর অবদান হল সুইং মেশিন, যা প্রতি নিয়ত উন্নত থেকে উন্নততর হচ্ছে! তেমনই প্রোডাক্ট হল বর্তমানের ডিজিটাল সুইং মেশিন, যা কারখানা থেকে শুরু করে বাসা বাড়ি পর্যন্ত কার্যকর!
ডিজিটাল সুইং মেশিনে ফেব্রিক গাইডেন্সের মাধ্যমে সেলাই স্ট্রেইট কিংবা ইভেন করা যায় খুব সহজেই। এই মেশিনের মাধ্যমে বাটনহোল তৈরী শুধুই একটি বাটনপ্রেস করা। একটি কম্পিউটারাইজড সুইং মেশিনে স্পিড সহ অন্যান্য ফাংশন গুলো অটোমেটিক কন্ট্রোল করা যায়।
অ্যানালগ থেকে এর সবচেয়ে বড় পার্থক্য হল এর ভিতরের ইনবিল্ড থিম। এর মাধ্যমে শুধু থিম সিলেক্ট করে দিলে বাকি দায়িত্ব টা এই অসাধারন যন্ত্রটির। এর স্পীড কন্ট্রোল অ্যানালগ থেকে সহজ এবং সুবিধাজনক। ওজনের ক্ষেত্রেও এনালগের তুলনায় কম্পিউটারাইজড এই যন্ত্রটি সুবিধাজনক। ওজনে এনালগের চেয়ে কম হওয়ায় সহজেই এর জায়গা পরিবর্তন করা যায়।
এর ফ্লাটবেডটিও এনালগের চেয়ে বড় যা এর অন্যতম সুবিধাজনক একটি বিষয়। ইনবিল্ড স্টিচেস,অটোমেটিক নিডল পজিশনিং, টেনশন কন্ট্রোল, অ্যাডজাস্টেবল ফিড ডগ হাইট এর মত সুবিধার সাথে রয়েছে অন্যতম পরিচিত একটি ডিসঅ্যাডভান্টেজ তা হলো দাম।
এর ছোট সাইজের একটি মেশিনের দাম পরে প্রায় ১০০০ ডলার।
![]() |
| Brother HC |
ব্রাদার, সিংগার,জানোমের মত অনেক বিখ্যাত কোম্পানি হাই প্রাইসের এই যন্ত্রটি বাজারে এনেছে। ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে ডিজিটালাইজড এই সুইং মেশিন। বাংলাদেশের বাজারে এটি কতটুকু প্রভাব ফেলতে পারে তা শীঘ্রই জানা যাবে।
নিচে কয়েকটি ডিজিটালাইজড সুইং মেশিনের নাম মডেল সহ উল্লেখ করা হলোঃ
![]() |
| Brother SE |
Brother SE600. 99%
Brother HC1850. 96%
Janome 30 Stitch Computerized Magnolia 7330 Sewing Machine. 92%
Janome 8077 Computerized Sewing Machine. 85%
SINGER 9960 Quantum Stylist 600-Stitch Computerized Sewing Machine. 81%
Brother cs6000i 60-Stitch Computerized Sewing Machine.
WriterRasel AhmedExecutive Ambassador - Latest TextileShyamoli Textile Engineering College (STEC-TE)







0 মন্তব্যসমূহ