Latest Textile | Rasel Ahmed
একবার ভাবুন তো একটা কাপড় খোচা লেগে ছিড়ে গেল! তারপর কিছুক্ষণের মধ্যেই কাপড়টি আবার আপনা আপনি জোড়া লেগে গেল। সেটা যেন কাপড় নয় Wolverine এর শরীর।
কিন্তু শুনতে অবিশ্বাস্য মনে হলেও Wolverine ফেব্রিক does exist। এটাকে মূলত Self Healing fabric বলা হয়। এর প্রধান রহস্য হলো Self Healing পলিমার যা Textile Technology এর নব্য আবিষ্কার।
🔷আবিষ্কারঃ
David Nield নামের একজন বিজ্ঞানী কমিক ক্যারেক্টার wolverine থেকে অনুপ্রানিত হয়েই এই পলিমারিক ম্যাটেরিয়াল এর আবিষ্কার করেন। ২০১৬ সালের ২৬ শে ডিসেম্বর এই ম্যাটেরিয়ালের আবিষ্কার হয়।
🔷উৎপাদন প্রক্রিয়াঃ
সবচেয়ে অসাধারণ বিষয় হলো এর উৎপাদন খরচ খুবই কম। Dicyclopentadiene (ডাই সাইক্লো পেন্টাডাই ইন) এর সাথে Grubbs নামের ক্যাটালিস্ট (অনুঘটক/প্রভাবক) মিশিয়ে একরকম রেজিন(resin)এর রূপে এটি তৈরী হয়। এগুলো বিদ্যুৎ পরিবাহী ।
তবে সময়ের সাথে সাথে এর healing efficiency কমে যায়। নির্দিষ্ট একটি স্কেলের বেশি Damage হলে এটির heal possible নয়।
এই জাতীয় ম্যাটেরিয়াল গুলো কাটার পরেও কোন রকম অতিরিক্ত তাপমাত্রা ও অন্যান্য পরিবর্তন ছাড়াই নিজ থেকে জোড়া লেগে যায়। এই ম্যাটেরিয়াল গুলো মূলত খুবই ভাল আয়ন পরীবাহী। এগুলো নিজের অরিজিনাল length এর ৫০গুন বেশি বড় হতে পারে।এর সবচেয়ে বড় গুন এটি room temperature এ heal হয়ে যায় এবং এই ম্যাটেরিয়ালস গুলো উচ্চ মাত্রায় স্বচ্ছ। এই ম্যাটেরিয়ালস গুলো ফেব্রিকের মধ্যে এক ধরনের স্বচ্ছ পেশির মত ব্যবহার করা হয়। তাই ছিড়ে যাওয়ার পরে ফেব্রিকের পেশি গুলো ফেব্রিক টিকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসে।
🔷ব্যবহারঃ
টেক্সটাইলে এই ফাইবার এর ব্যাবহার টেক্সটাইলকে এক অন্য মাত্রা যোগ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এর ব্যবহার চোখে পড়ার মত। উন্নত মানের ব্যাগ, গ্লাইডিং স্যুট সহ আরো অনেক জায়গায় এর ব্যবহার চোখে পড়ার মত। ফেব্রিক ছাড়াও অনেক ধরনের ইলেকট্রনিকস এ এর ব্যবহার লক্ষ্য করা যায়। একে ফিউচার টেক্সটাইল এর একটি অংশ হিসেবে ধরা হয়। তবে এটি নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।
WriterRasel AhmedDepartment Of Textile EngineeringShyamoli Textile Engineering College (STEC)Executive Ambassador - Latest Textile





0 মন্তব্যসমূহ