কাট্টালি টেক্সটাইলকে কোটি টাকা জরিমানা


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

স্টক নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) ৭৩২তম নিয়মিত সভায়, পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের জরিমানা করা হয়েছে বলে BSEC'র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। 
Kattali Textile

গতকাল (১৬ জুলাই) সংগঠিত হওয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যথাযথ ব্যবহার না করে কমিশনে মিথ্যা তথ্য দেয়। এ সংক্রান্ত জাল ব্যাংক বিবরণী কমিশনে দাখিলের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর সেকশন ১৮ লঙ্ঘন করেছে।

এজন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে এক কোটি টাকা ও অন্যসব পরিচালকদের (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ