টেক্সটাইল: অন্য সব শাখার সাথে মেলবন্ধন

Latest Textile | Mohammad Sani Abed Utsho

টেক্সটাইল সেক্টর নিয়ে শুরুতে চিন্তা করতে গেলে হয়ত মনে হতে পারে এটা অন্যসব সেক্টর হতে একদমই আলাদা। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা একদমই উল্টা, টেক্সটাইল অন্য সব সেক্টর থেকে আলাদা নয় বরং টেক্সটাইল ই একমাত্র সেক্টর যা বাকী সব সেক্টরের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে যাচ্ছে।

ইঞ্জিনিয়ারিং এর অন্যতম প্রাথমিক একটা সেক্টর, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি তবে টেক্সটাইলের প্রতিটি মেশিনারিজের সাথে এটি ওতপ্রোতভাবে জরিয়ে আছে।

টেক্সটাইলের সব মেশিনের মেকানিজম থেকে শুরু করে মেশিনগুলির নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ইলেক্ট্রিক্যাল সেক্টরের ভূমিকা অপরিসীম। তেমনি ভাবে মেশিনগুলি পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যত প্রকারের সফটওয়্যার কিংবা অপারেটিং সিস্টেমের প্রয়োজন তার সবটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আওতাভুক্ত।

এছাড়াও বর্তমানে বিভিন্ন যায়গায় পরিধানযোগ্য ইলেকট্রনিকস এর ব্যবহার দেখা যায় যা টেক্সটাইল এবং ইলেকট্রনিকস এর সমন্বিত অবদান। মূলত ন্যানো টেকনোলজির এর কারণে এটা সম্ভব হয়েছে।

ন্যানো টেক্সটাইলের ব্যবহার শুধুমাত্র আমাদের সাধারণ পরিধানযোগ্য পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নেই প্রতিরক্ষা বাহিনীর পোষাকের মধ্যেও এর বিপুল ব্যবহার লক্ষ্য করা যায়। এসব ন্যানো টেক্সটাইলের ব্যবহারের ফলে প্রতিরক্ষা বাহিনীর জন্য বিশেষ কিছু পোষাক তৈরি সম্ভব হয়েছে যা তাদের সুরক্ষা আর দক্ষতা উভয়কেই বাড়িয়ে দিতে সক্ষম।ন্যানো টেক্সটাইলের প্রয়োগ কিন্তু শুধুমাত্র এসব খাতেই থেমে নেই। মহাকাশচারীদের মহাকাশ ভ্রমনের জন্য প্রয়োজন বিশেষ ধরনের পোষাক যা ওজনে অত্যাধিক ভারি না হয়েও তাদের উদ্দেশ্য সাধনে সক্ষম। আর ন্যানো টেক্সটাইলের প্রয়োগের ফলে অনেক সহজেই আজ সেই পোষাক তেরি করা সম্ভব হচ্ছে। 

এভাবে প্রতিটি সেক্টর প্রতিনিয়ত টেক্সটাইলের সাথে মিলে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। একই ভাবে টেক্সটাইল সেক্টরও একে একে সবার জন্য খুলে দিচ্ছে অপার সম্ভাবনার দুয়ার, যেখানে ফিন্যান্স, মার্কেটিং থেকে শুরু করে যে কোন শাখার লোকেদের অন্তর্ভুক্ত হবার জন্য রয়েছে বিশাল কর্মক্ষেত্র।

এছাড়া বর্তমান বিশ্বের এই মহামারী পরিস্থিতিতেও মেডিক্যাল সায়েন্সের সাথে তালে তাল মিলিয়ে টেক্সটাইল সেক্টর আমাদের দিয়ে যাচ্ছে নতুন নতুন সব পরিধানযোগ্য নিরাপদ পোশাক (Safety Wearables) যা ৯৯.৯৯% জীবানু, এমনকি কোভিড-১৯ ও দমন করতে সক্ষম। এক্ষেত্রে টেক্সটাইলের সাথে যুক্ত হয়েছে বায়োমেডিক্যাল সায়েন্সের সব দক্ষ প্রকৌশলীরা।

আরও পড়ুন

নিসন্দেহে বলা যায় টেক্সটাইল হলো সকল ইন্ডাস্ট্রির মধ্যে মেলবন্ধন সৃষ্টিকারী সেই সেক্টর যেখানে সকল শ্রেণির মানুষের জন্য রয়েছে অপার সম্ভাবনা।

লেখক
Mohammad Sani Abed Utsho
Executive Ambassador - Latest Textile
বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ 
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (STEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ