ঢাকার গ্রাফিক্স টেক্সটাইলে আগুন, নিয়ন্ত্রণে সাতটি ইউনিট

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত "গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড" নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাতে ঘটনা ঘটায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার ওই কারখানার পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ