গার্মেন্টস কর্মীদের ১ কোটি ৩২ লাখ টাকা পেল বিজিএমইএ

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে ৬৬ জন গার্মেন্টস শ্রমিকের মৃত্যুজনিত সহায়তা হিসেবে ১ কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিকে (BGMEA)।


গতকাল (১৯ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ-এর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাকের হাতে এ চেক হস্তান্তর করেন। খবর বাংলা নিউজের।


চেক দেওয়া ও নেওয়ার অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোল্লা জালাল উদ্দিনসহ মন্ত্রণালয় এবং ফাউন্ডেশন দু’টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ