Latest Textile | নিজস্ব প্রতিবেদক
ভারতের শীর্ষ উৎপাদনকারী টেক্সটাইল মিল গুলোতে চাহিদা কমে যাওয়ায় ভারত তার ক্রমবর্ধমান মজুদ কমাতে বাংলাদেশের কাছে তুলা বিক্রির পরিকল্পনা করেছে।
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কটন কর্পোরেশন কোম্পানির চেয়ারম্যান প্রদীপ কুমার আগরওয়াল এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলেন, "অক্টোবর মাসে নতুন ফসল আসার আগে প্রতিবেশী দেশে ১.৫ মিলিয়ন থেকে ২ মিলিয়ন বেল রপ্তানি করতে পারি। আমরা সাধারণত সরকার নির্ধারিত ন্যূনতম হারে কৃষকদের কাছ থেকে কেনার পর বাজার মূল্যে স্থানীয় মিল এবং ব্যবসায়ীদের কাছে তুলা বিক্রি করে থাকি।"
করোনা ভাইরাস মহামারীতে পোশাকের চাহিদা হ্রাস পাওয়ায় তুলার দাম বিশ্বব্যাপী দাম প্রায় ৮% কমে গেছে। ইউএসডিএ-এর হিসেব অনুযায়ী, ২০১৯-২০ সালে তুলা ব্যবহার প্রায় ১৫% কমে ২২.২৯ মিলিয়ন টনে নেমে এসেছে।
ইন্ডিয়ান কটন কর্পোরেশন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশনের কাছে ১৭০ কেজির ৫,০০,০০০ থেকে ৭,০০,০০০ বেল বিক্রি করার পরিকল্পনা করেছে। বাকি পরিমাণ ২০২০-২১ সালে পাঠানো হবে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান প্রদীপ কুমার আগরওয়াল।
এই সুযোগে বাংলাদেশ খুবই কম মূল্যে তুলা কিতে ও কম খরচে সুতা উৎপাদন করতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও বাংলাদেশের স্পিনিং সেক্টরের অবস্থান খুবই নাজুক ও ভারতপ্রীতি রয়েছে।





0 মন্তব্যসমূহ