বাংলাদেশ-জার্মানি সফর ও ভবিষ্যৎ সম্ভাবনা


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

২০২১-২০২২ অর্থবছরে (এপ্রিল, ২০২২ পর্যন্ত) শুধুমাত্র জার্মানিতে টেক্সটাইলসহ অন্যান্য পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার। যা নিঃসন্দেহে করোনা পরবর্তী অর্থনৈতিক উদ্ধগতির জ্বলন্ত উদাহরণ।

এদিকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA) এর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী জুন মাসের ১ থেকে ৩ তারিখ জার্মানি সফর করবেন বলে জানা গিয়েছে।

এই সফরের সময় দলটি জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এবং ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এসময়ে জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন,
জার্মানি বাংলাদেশের দ্বিতীয় রপ্তানির গন্তব্যস্থল। এই অর্থবছরে জার্মানিতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত এপ্রিলে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৬.৩ বিলিয়ন; যা গত-অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯ শতাংশ বেশি।

তিনি বিজিএমইএর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের জার্মানি সফরটি সমন্বয় করবেন। এসময়ে বিজিএমইএ প্রতিনিধি দলটি VFI- জার্মান ইমপোর্টার্স, জার্মানি এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন (OAV) ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক শাখার যৌথ আয়োজনে হামবুর্গে অনুষ্ঠিত টেক্সটাইল ব্যবসা সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তারা কয়েকটি বিখ্যাত জার্মান ব্র্যান্ড এবং ব্যবসায়িক সংস্থার সাথে দেখা করবেন এবং হামবুর্গ একাডেমি অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন পরিদর্শন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউরোপিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। 

তিনি আরও জানিয়েছেন,
“এ্যাপেরাল ডিপ্লোম্যাসির” অংশ হিসেবে এ সফর নিঃসন্দেহে জার্মানি তথা ইউরোপে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রপ্তানি আরো বৃদ্ধি করবে।

#Bangladesh #Germany #ApparelExport #BGMEAouting #Texile

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ