Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় নির্মাধীন, বস্ত্র অধিদপ্তরের আওতাভুক্ত শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (SRTEC) পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী।
গত শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কর্মকর্তাদের সাথে নির্মিত অবকাঠামো গুলো পরিদর্শন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
অতঃপর দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন,
করোনার প্রথম পর্যায় গার্মেন্টস শিল্প চালু রাখতে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউ যাতে আমাদের গার্মেন্টস শিল্পের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য প্রয়োজনে আরও প্রণোদনা দেয়া হবে।
এখন আমরা নতুন করে অর্ডার পাচ্ছি। আমাদের গার্মেন্টস আবারও ইউরোপের বাজারে প্রবেশ করছে এইসব সরকারের অবদান বলে জানান মাননীয় মন্ত্রী।
এসময়ে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম, মন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী আরও জানিয়েছেন,
সরকারি পাটকল গুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। পাটকল গুলোর অব্যাহত লোকসানের কারনে প্রতি বছরই সরকারের ভর্তুকি দিতে হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে পাটকলগুলো আধুনিকায়ন করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বস্ত্র ও পাটমন্ত্রী গোপালগঞ্জ সাকিট হাউজে পৌছালে তাকে গার্ড অব অনার দেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।
আরও পড়ুন,





0 মন্তব্যসমূহ