Latest Textile | নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) এর অন্তর্ভুক্ত রিং শাইন টেক্সটাইলের (Ring Shine Textile Ltd.) কারখানা বন্ধের মেয়াদ আবার এবং আবারও তৃতীয় দফায় বাড়ানো হয়েছে। এ যেনো নিত্য ঘটনা।
গত সেপ্টেম্বর মাসে রিং শাইন টেক্সটাইল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ২৬ শে সেপ্টেম্বর থেকে ২৫ শে অক্টোবর ২০২০ পর্যন্ত শুধু এক মাস ফ্যাক্টরি বন্ধ থাকবে।
তারা আরও জানিয়েছিল যে, করোনাভাইরাসের কারণে ইপিজেড শ্রমিক আইনের ১১ ধারা অনুয়ায়ী কারাখানা বন্ধ করা হয়েছে। আবার ২৫ অক্টোবর থেকে কারখানা চালু হবে।
কিন্তু নানা অজুহাতে রিং শাইন টেক্সটাইল কর্তৃপক্ষ দ্বিতীয় বারের মত এবং আবার তৃতীয় বারের মত বন্ধের মেয়াদ বৃদ্ধি করে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) সূত্রে এ তথ্য জানা যায় যে, রিং শাইন টেক্সটাইল এর কারখানা আগামী ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
ঠিক কবেই বা খুলবে, নাকি খুলবে নাহ্ তা নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন টেক্সটাইল কারখানার কর্মীরা। তারা এখনও অনেকে বেকার হয়ে অপেক্ষার দিন গুনছে।
পূর্বেও নানা কাজ করে বিদেশি (তাইওয়ান) মালিকানাধীন এই কোম্পানিটি খবরের শিরোনাম হয়েছে।
করোনার আগে বছরের শুরুতেও রিং শাইন টেক্সটাইলের মালিক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু কারখানা বন্ধের কাহিনী নতুন করে শুরু হয়েছে।
![]() |
| DSE |
শেয়ারবাজারেও এর যথেষ্ঠ সুনাম ও দুর্নাম রয়েছে।
আরও পড়ুন,






0 মন্তব্যসমূহ