এক নজরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ

 

Latest Textile | Nure Afrin Kafi

গার্হস্থ্য অর্থনীতি কলেজ" এই প্রতিষ্ঠানের সাথে Latest Textile এর সম্পর্ক কি হতে পারে? তাই নিয়ে অনেকেই বিভ্রান্ত। চলুন এই কলেজটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক।

✨✨গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাভিত্তিক মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির অবস্থান ঢাকার প্রাণকেন্দ্র আজিমপুর এলাকায়। আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় ঢাকায় স্থাপিত হয়। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়েরএর অধীভুক্ত একটি কলেজ।

প্রথমে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উপাদানকল্প কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে। গ্রাজুয়েশন কোর্সের সিলেবাস ও নির্দেশিকা তৈরি করা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়, লাহোর হোম ইকনমিক্স কলেজ এবং করাচি হোম ইকনমিক্স কলেজের কোর্সসমূহের অনুসরণে। ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির হোম ইকোনমিক্স ডিপার্টমেন্টের ডীন ফোর্ড ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে কলেজটির একাডেমিক নির্দেশকের দায়িত্ব পালন করতেন।

✨✨১৯৬১ সাল থেকে কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং ১৯৬৩ সাল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান শুরু হয়। ১৯৭৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি স্নাতক সম্মান (গার্হস্থ্য অর্থনীতি) কোর্স চালু হয়। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে সমন্বিত গার্হস্থ্য অর্থনীতি থেকে ৫টি বিভাগে ৫টি সম্মান কোর্স চালু করা হয়। বিভাগগুলি হলো খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সম্পদ ব্যাবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প। ২০০২-২০০৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান কোর্সে অনুরূপ ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান কোর্স এবং ১ বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স চালু করা হয়।   

     ✨✨বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প হোম ইকোনমিকসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি পেশা সম্পর্কিত এবং ব্যবহারিক ভিত্তিক বিষয়। এই বিষয়ে উত্তীর্ণ হয়ে একজন শিক্ষার্থী শৈল্পিক পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে। তিনি একটি চাকরী পেতে বা একটি স্ব-নিযুক্ত ব্যবসায়ের সাথে নিজেকে জড়িত করতে পারেন। এছাড়াও, এই বিষয়টি প্রধান পেশাগত ক্ষেত্রগুলির জন্য দ্বার উন্মুক্ত করে, যথা- শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা ও শিল্প (বিশেষত টেক্সটাইল এবং পোশাক খাতের), সম্প্রদায় পরিষেবা, গবেষণা ও প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টর যেমন- ডিজাইনিং, মার্চেন্ডাইজিং, মান নিয়ন্ত্রণ, ফ্যাব্রিক টেস্টিং, বায়িং হাউজ, ব্যাংক ইত্যাদি পদে অধিষ্ঠিত রাখতে সক্ষম। বর্তমানে আমাদের শিক্ষার্থীদের দখলে থাকা কয়েকটি পদ হল এমসিসির ডিজাইনার, বেক্সিমকো, কে-ক্র্যাফট, গ্রামীণ চেক; সহকারী, জুনিয়র প্রভাষক এবং সান্তা মেরিয়াম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ অ্যান্ড টেকনোলজির প্রভাষক; সিটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক; এএসটিইউর প্রোগ্রামড ডিগ্রির প্রভাষক। সাদ কালোর প্রোডাকশন এক্সিকিউটিভ এবং উইলিয়ামস গ্রুপের ডেনিশ ডিজাইন স্টুডিওর চিফ ফ্যাশন ডিজাইনার আমাদের ছাত্র। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে সফলভাবে বিসিএস ক্যাডার পরিষেবায় (শিক্ষা, তথ্য) সার্ভিস করছে, যা ইঙ্গিত দেয় যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে রাখতে সক্ষম। সুতরাং আমরা বিশ্বাস করি এটি হোম ইকোনমিক্সের একটি খুব কার্যকর এবং সময়োপযোগী বিষয়। 


✨চার বছর মেয়াদি বিএসসি (অনার্স) এর ক্ষেত্রে এখানে যে কোর্সগুলো রয়েছেঃ⬇️


১.পারিবারিক পোশাক পরিচ্ছদের মূলনীতি

২.টেক্সটাইল শিল্পের কাঁচামাল

৩. ইয়ার্ন মেনুফ্যাকচারিং টেকনোলজি

৪. ফেব্রিক মেনুফ্যাকচারিং টেকনোলজী

৫. বেসিক ডিজাইন কনসেপ্ট

৬. ঐতিহাসিক পোশাক

৭. ফেব্রিক এর গঠন ও নকশা

৮. ফ্যাশন ডিজাইনিং

৯. গার্মেন্ট মেনুফ্যাকচারিং টেকনোলজি-১

১০. গার্মেন্ট মার্চেন্ডাইজিং

১১. গার্মেন্টস মেনুফ্যাকচারিং টেকনোলজি-২

১২. টেক্সটাইল টেষ্টিং ও কোয়ালিটি কন্ট্রোল

১৩. টেক্সটাইল ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং

১৪. এডভান্স ফ্যাশন ডিজাইনিং

১৫. টেক্সটাইল ও ফ্যাশন মার্কেটিং

১৬. ইন্ডাষ্ট্রিয়াল ম্যানেজম্যান্ট

১৭. পরিসংখ্যান ও প্রণালী বিজ্ঞান।


✨এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স এর বিষয় গুলো হচ্ছেঃ⬇️

১. টেক্সটাইল ও কনজিওমার ইকোনমিক্স

২. কোয়ালিটি কন্ট্রোল ও এ্যাপারেল গার্মেন্টস টেকনোলজি

৩. গার্মেন্টসের মেইনটেনেন্স ও সেফটি

৪. ক্ষুদ্র ব্যবসা পরিচালনা

৫. মানব সম্পদ পরিচালনা ইত্যাদি।  


সুতরাং আমরা বলতে পারি টেক্সটাইল শিল্পের সকল খাতেই আমরা নিজেদের পারদর্শিতা দেখাতে সক্ষম।


Writer
Nure Afrin Kafi
Campus Ambassador - Latest Textile
Department of Clothing & Textile
College of Home Economics 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ