Latest Textile | Tanzila Sultana
গ্লাস ফাইবার কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু থেকে তৈরী ফাইবার, একে ফাইবার গ্লাসও বলা হয়। এটি প্রাচীনতম ফাইবারগুলির একটি, ওজনেও হালকা,শক্তিশালী এবং উপাদানেও কম ভঙ্গুর।
✅গ্লাস ফাইবারের প্রকারভেদ:
১. A-গ্লাস: এটি উইন্ডো কাচের কাছাকাছি। ফেডারেল প্রজাতন্ত্রের জার্মানিতে এটি প্রক্রিয়াজাতকরণের সরঞ্জাম তৈরি হয়।
২. C-গ্লাস: রাসায়নিক প্রভাব প্রতিরোধ করে।
৩. E-গ্লাস: রাসায়নিক প্রভাব ও বিদ্যুৎজনিত প্রভাব নিরোধক হিসেবে খুব ভালো।
৪. AE গ্লাস: ক্ষার প্রতিরোধী।
✅Glass Fiber এর বৈশিষ্ট্য :
১.তাপ ও বিদ্যুৎ নিরোধক।
২.বিভিন্ন পলিমার শক্তিশালীকারক।
৩.ওজনে হালকা,দামে সস্তা।
৪.কার্বন ফাইবারের তুলনায় কম শক্তিশালী।
৫.পানি প্রবেশ করতে পারেনা,
৬.কাপড়ে ময়লা জমলে খুব সহজে পরিষ্কার করা যায়।
✅ব্যবহার:
📌তাঁবু পোলস, পো ভল্টের খুঁটি, তীর ধনুক এবং ক্রসবোজ,আচ্ছাদিত ছাদ প্যানেল,হকি,সার্ফবোর্ড,নৌকার হাল এবং কাগজের মধুচক্রকে শক্তিশালী করতে ব্যবহৃত হয়।
📌casts এ চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
📌FRP ট্যাঙ্ক ও জাহাজ তৈরীতেও গ্লাস ফাইবার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
📌কোনো বস্তুকে শক্তি প্রদান করতে বা এর রং নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে উপরে গ্লাস ফাইবারের আবরণ দেওয়া হয়।
📌প্যাকেজিং ম্যাটারিয়েল হিসেবে গ্লাস ফাইবার ব্যবহৃত হয়।
📌ক্রাশ ব্যাগ,ইনস্যুলেশন সামগ্রী যেমন টেপ,ব্রেইড,ইয়ার্ণ ইত্যাদি গ্লাস ফাইবার দ্বারা তৈরী হয়।
মোটকথা,যেসব জিনিস বানাতে হালকা অথচ শক্তিশালী কাঁচামালের প্রয়োজন হয় সেখানে গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।
✅গ্লাস ফাইবার উৎপাদনকারী প্রতিষ্ঠান:
📎3B-The Fiberglass company
📎AGY Holding Corp.
📎Adwen
📎Ahlstrom-Munksjo Group
📎Asglatexohorn GmbH
📎BGF Industries, Inc
📎Baotek,Inc
📎Braj Binani Group (3B-Fiberglass)
📎CAMX
WriterExecutive AmbassadorDepartment of Fabric EngineeringSheikh Kamal Textile Engineering College (SKTEC)





0 মন্তব্যসমূহ