Latest Textile | Tanzila Sultana
ডেনিম হল নীল জিন্স এবং অন্যান্য কাপড়ের জন্য ব্যবহার করা কটনের এক ধরনের টেক্সটাইল ম্যাটারিয়েল। এটি ১০০% কটন টুইল বা স্টেচ টুইল দ্বারা তৈরি। ডেনিম (Denim Fabric) হচ্ছে কটনের মজবুত গঠণের ওয়ার্প ফেইসড টুইল টেক্সটাইল যেখানে ওয়েফ্ট সুতা দুই বা ততোধিক ওয়ার্প সুতার নিচ দিয়ে যায়।
✅ডেনিমের রংঃ
দুই বা ততোধিক ওয়ার্প সুতার নিচ দিয়ে যাওয়ার কারণে ডেনিমের সারফেসে একটি কালার প্রাধান্য পায়। এটি একটি ওভেন ফেব্রিক যার টানায় থাকে নীল কটন ও পড়েনে থাকে সাদা কটন। এটিকে ইনডিগো ডেনিমও বলা হয়। তবে ডেনিম বিভিন্ন রং এর ওয়ার্প ও ওয়েফ্ট সুতার থাকতে পারে।
✅ডেনিমের কিছু প্রকারভেদ:
🔴Raw Denim: এটি ডেনিম কাপড় উৎপাদনের প্রথম ধাপ।এতে কোনো প্রকার ট্রিটমেন্ট করা হয় নি।প্রথমে ঘন নীল বর্ণের থাকলেও ধৌত করার পর কিছুটা হালকা হয়ে যায়।
🔴Sanforized Denim : এটি এক প্রকার কাঁচা ডেনিম।সংকোচনের জন্য ধৌত করা ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট করা হয় না।
🔴Indigo Dyed Denim:এটি সবচেয়ে ব্যবহৃত ডেনিম।এতে ইনডিগো নামক এক প্রকার নীল রং ট্রিটমেন্ট স্বরুপ ব্যবহৃত হয়।
🔴Color Dyed Denim: এই ডেনিমে বিভিন্ন রকমের রং ব্যবহৃত হয়।
🔴Selvage Denim : আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই ধরনের ডেনিম কাপড়ের কিনারা বরাবর রং দেওয়া হয়।
🔴Acid Wash Denim: এই ডেনিম ধৌত করার সময় রাসায়নিক এসিড প্রয়োগ করা হয় যাতে এর রং কিছুটা Fade হয়ে যায়।
🔴Poly Denim:এটি একটি জনপ্রিয় ডেনিম কাপড়। ডেনিম কাপড় নরম করার জন্য পলি ডেনিম মিশিয়ে এই ডেনিম কাপড় তৈরি করা হয়!
📎বাংলাদেশ ও ডেনিমঃ
ডেনিম শিল্প কে বাংলাদেশের নীরব বিপ্লব বলা যায়। ২০০৪ সালে মাত্র ৪ টি কারখানায় উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশে ডেনিমের পথচলার শুভ সূচনা। বর্তমানে ডেনিমের বাজার অনেক বড় ও ব্যাপক। প্রায় ৩১ টি কারখানায় ডেনিম ফেব্রিক উৎপাদন চলছে।ডেনিম রপ্তানিতে বাংলাদেশের অবস্থানে ২য়। বাংলাদেশের ডেনিমের খ্যাতি ইউরোপীয়ান দেশগুলোসহ বিশ্বব্যাপী।
✅বাংলাদেশের অন্যতম ১০ টি ডেনিম কারখানাঃ
1.Envoy Textiles LTD
2.Pacific Jeans LTD
3.Ha-Meem Denim Mills LTD
4.Yogotex Fabric Co.LTD
5.Mahmud Denim LTD
6.Chittagong Denim Mills LTD
7.Shasha Denims LTD
8.Baximo Denim Limited
9.NASSA-taipei Denim Limited
10.Partex Denim LTD
✅বিশ্বসেরা ১০ টি ডেনিম ব্র্যান্ডঃ
1.G-star Raw
2.Lucky
3.Calvin Klein
4.Guess
5.7 for all mankind
6.Diesel
7.Wrangler
8.True Religion
9.Pepe Jeans London
10.Levi Straus and Co.
✅ডেনিমের ব্যবহারঃ
ডেনিম পণ্য এখন প্রায় সব ধরনের মানুষ ব্যবহার করছে। ডেনিম পুরুষদের ট্রাউজার, শার্ট,মহিলাদের পোষাকে প্রতিদিন ব্যবহার করা হয়। হ্যান্ডব্যাগ, স্কুল কলেজের ব্যাগ, ভ্রমণের ব্যাগ তৈরীর জন্য ডেনিম ব্যবহৃত হয়। এছাড়া ডেনিমের তৈরী এমন কিছু সামগ্র হল: জ্যাকেট, প্যান্ট, শর্টস, শার্ট, স্কার্ট, স্যুট, টুপি, বেল্ট, বুট এবং অ্যাথলেটিক জুতা, ডেনিম, ওয়াইন ব্যাগ, ডেনিম পেন্সিল কেস, ডেনিম অ্যাপ্রন, ডেনিম গিলস, ল্যাম্পশেডস, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি। সানগ্লাস ফ্রেম করতেও ডেনিম ব্যবহৃত হয়।
ডেনিমের এসব ব্যবহার ছাড়াও আকর্ষণীয় বহুমুখী ব্যবহার রয়েছে। যেমন : ডেনিম হেলমেট, ডেনিম শাড়ি, পোষাপ্রাণির জন্য ডেনিম কোট, ডেনিম আন্ডারওয়্যারস, ডেনিম মুখ মাস্ক ও মোবাইল কেইস এবং আরও অনেক।
Writer
Tanzila Sultana
Executive Ambassador
Department of Fabric Engineering
Sheikh Kamal Textile Engineering College (SKTEC)





0 মন্তব্যসমূহ