কেন আমরা ফ্রান্সের ব্র্যান্ডগুলো বয়কট করতে পারবো না?

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

Paris, The City Of Love! এত সুন্দর নামের শহরে, এত ভালোবাসার দেশেই ঘটে গেছে সব থেকে  ঘৃণার কাজ।

মুসলিমদের কলিজার টুকরো, বিশ্ব জুড়ে যাকে চোখবুজে মেনে নাওয়া হয় শ্রেষ্ঠ মানুষ হিসাবে, সেই হযরত মোহাম্মাদ (সঃ) নিয়েই ব্যঙ্গচিত্র ও অপমান করা হয়েছে এই ফ্রান্সে।

বিশ্বব্যাপী মুসলিম দেশ গুলোতে চলছে ফ্রান্সের পণ্য বর্জনের ঢল, বাংলাদেশ ও পিছিয়ে নেই। সাইবার আক্রমণ থেকে শুরু করে সোশাল মিডিয়ায় আন্দোলনসহ সব কিছুতেই বাঙালি মুসলিম অগ্রগামী

কিন্তু, অন্যান্য পণ্য বর্জন করতে পারলেও পোশাক বা ফ্যাশন ব্র্যান্ডগুলো বয়কট করা একটু কঠিন, যদিও ফ্রান্স এই জন্যই বিখ্যাত।

কেন পোশাক বা ফ্যাশন ব্র্যান্ডগুলো বয়কট করতে পারবো না?

লক্ষ্য করুন, ফ্রান্সের পোশাক বা ফ্যাশন ব্র্যান্ডগুলো বেশিরভাগই বাংলাদেশে অপ্রতুল। যদিও এগুলো বিশ্বব্যাপী বিখ্যাত!

ফ্রান্সের সব ব্র্যান্ডের পণ্য গুলো তুলনা মূলক দামী। যা নিম্নবিত্ত কেন, উচ্চ মধ্যবিত্তেরও হাতের নাগালের বাইরে থাকে!

বেশিরভাগ ব্র্যান্ড গুলো মেয়েদের জন্য নানা ডিজাইনের বিশেষ পোশাক তৈরির জন্য বিখ্যাত, যা মুসলিম নারীর জন্য যোগ্যই নাহ! যে সব পোষাকে আমরা Ultra Modern নামে চিনি তাই বানায় এই তথাকথিত সুশীল ফ্রান্স।

অন্যদিকে, ফ্রান্সের তৈরি বাচ্চাদের পোষাক গুলো যথেষ্ট বিখ্যাত ও দামী।

কিছু পোশাক ব্র্যান্ড গুলো সাধারণ মানুষের কাছে আকাশের চাঁদ

যদি কিনতেই না পারি তবে বয়কট করবো কিভাবে?

তবে আমরা যা পারি, নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে। আর ব্যাপারটি সবার সাথে বেশি বেশি শেয়ার করে জানাতে, বিশেষ করে উচ্চবিত্ত মানুষদের কাছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ