বন্ধের মেয়াদ আবার বাড়লো: রিং শাইন টেক্সটাইল


Latest Textile | Mohammad Imtiaz Khan

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) এর অন্তর্ভুক্ত রিং শাইন টেক্সটাইলের (Ring Shine Textile Ltd.) কারখানা বন্ধের মেয়াদ আবার বাড়ানো হয়েছে।
গতমাসে রিং শাইন টেক্সটাইল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, গত ২৬ শে সেপ্টেম্বর থেকে ২৫ শে অক্টোবর ২০২০ পর্যন্ত শুধু এক মাস ফ্যাক্টরি বন্ধ থাকবে।

কিন্তু টেক্সটাইল ক্ষেত্রে করোনার প্রভাবে নতুন কোন ক্রয়াদেশ না পাওয়া ও টেক্সটাইল কাঁচামালের নিজস্ব আমদানি ক্ষমতা না থাকার অজুহাতে রিং শাইন টেক্সটাইল কর্তৃপক্ষ দ্বিতীয় বারের মত আগামী ২৬ শে অক্টোবর থেকে ২৪ শে নভেম্বর ২০২০ পর্যন্ত বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ‘২০১৯ এর ১১ ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে।

পূর্বেও নানা কাজ করে বিদেশি (তাইওয়ান) মালিকানাধীন এই কোম্পানিটি খবরের শিরোনাম হয়েছে।
করোনার আগে বছরের শুরুতেও রিং শাইন টেক্সটাইলের মালিক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু কারখানা বন্ধের কাহিনী নতুন করে শুরু হয়েছে।
Updated Oct 22
শেয়ারবাজারেও এর যথেষ্ঠ সুনাম ও দুর্নাম রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ