১০০% পুনর্ব্যবহারযোগ্য সুইডিশ পোশাক, তৈরি পদ্ধতি সবার জন্য


Latest Textile | Mohammad Imtiaz Khan

দূষণে পরিপূর্ণ এই পৃথিবী দিনে দিনে যেন আরও কুলষিত করে ফেলছি আমরা। তারই ফলাফলে আমরা ভুগছি নতুন নতুন রোগে। করোনার মত রোগ যা কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ প্রান।

Houdini

প্রকৃতির সাথে এই যুদ্ধে আমরা হারাতে চলেছি আরও অনেক কিছু, যদি এখনই সাবধান না হতে পারি। আর এই সাবধান হওয়ার জন্য Recycling এর বিকল্প নেই।

তেমনই একটি মহৎ পরিকল্পনা নিয়ে Textile Technology এর মাধ্যমে আমাদের সামনে হাজির হয়েছে সুইডিশ কোম্পানি হুডিনি (Houdini), যা আগে কখনও দেখা যায়নি।

Recycling যোগ্য পোশাক নিয়ে কাজ করেছেন অনেকেই, কিন্তু এই প্রথম কেউ তার পোশাকের গোপন তৈরি পদ্ধতিও প্রকাশ করেছেন সবার জন্য এবং সম্পূর্ণ ফ্রীতে সেলাই প্যাটার্ন থেকে শুরু করে, বোতাম লাগানো পর্যন্ত, সব তথ্য পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে। এছাড়াও প্রতিটি নকশা, ফ্যাব্রিক তৈরির প্রযুক্তি প্রায় সব জানতে পারেন ফ্রীতে।


বিগত এক দশক ধরে, টেকসই পোশাক শিল্পের অগ্রদূত হিসাবে কাজ করে যাচ্ছে এই সুইডিশ স্পোর্টসওয়ার কোম্পানি হুডিনি। ২০২০ সালের জানুয়ারি মাসে তাদের এই প্রোজেক্ট "Mono Air Houdi" ISPO Gold Award লাভ করে! 
SPO Award ক্রীড়া ও পোশাক শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যা শুধুমাত্র অসাধারণ নতুন পণ্য আবিস্কারের জন্য দাওয়া হয়।
কোম্পানি সুত্রে জানা যায়, "এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে আমাদের শিল্পের মধ্যে আরো সহযোগিতামূলক মানসিকতা উৎসাহিত করা যেখানে আমরা আর আমাদের উদ্ভাবনকে নিজেদের মধ্যে রাখি নাই, বরং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য আমাদের জ্ঞান ভাগাভাগি করছি। এজন্যই আমরা প্রতিটি উপাদান, প্রতিটি নকশা এবং আমাদের সাম্প্রতিক উদ্ভাবনের পিছনে সম্পূর্ণরূপে পুনর্ব্যবহার নীতি শেয়ার করছি। আমরা আপনাদেরকে একটি অপচয় ও দূষণ মুক্ত বিশ্বের দিকে নিয়ে যেতে চাই এবং আশা করছি অন্যরাও অনুপ্রাণিত হবে।"
তারা আরও জানান, বস্ত্র শিল্প বিপুল পরিমাণ দূষণ এবং বর্জ্যের জন্য দায়ী। শুধুমাত্র উৎপাদন পদ্ধতির কারণে নয়, পোশাক সাধারণত দীর্ঘ সময় প্রকৃতিতে থাকার জন্য, রিসাইকেল না করায় পানিতে মাইক্রোপ্লাস্টিক ছাড়াও আরও নানা বিধি ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যার সম্মুখিন হতে হচ্ছে আমাদেরকে। এই অবস্থা বদলাতেই আমাদের এই উদ্যোগ।

এই উদ্ভবনের সঙ্গি হয়েছে আমেরিকান কোম্পানি পোলারটেক। পোলারটেক উদ্ভাবনী এবং টেকসই টেক্সটাইল সমাধানের প্রিমিয়াম সরবরাহকারী। 1981 সালে আধুনিক প্রযুক্তিগত ফেব্রিক আবিষ্কারের পর থেকে, পোলারটেকের প্রকৌশলীরা কাপড় বিজ্ঞানে অগ্রসর হয়ে আসছে! পোলারটেক পণ্য লাইটওয়েট, কুলিং ফ্যাব্রিক, আবহাওয়া সুরক্ষা ইত্যাদি কারণে প্রসিদ্ধ! মার্কিন সামরিক এবং অন্যান্য বৈশ্বিক সামরিক বাহিনী এর জন্য তারা কাপড় সরবারহ করে।


পোলারটেক® পাওয়ার এয়ারটিএম ফ্যাব্রিক দ্বারা তৈরি "মনো এয়ার হুডি" এর মনো উপাদান ফিলামেন্ট ফাইবার দ্বারা নির্মিত। সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য এবং প্রচলিত উচ্চ মানের উলের তুলনায় ৮০% পর্যন্ত মাইক্রোফাইবার শেডিং কমাতে ডিজাইন করা হয়েছে। এই ফেব্রিকের ছোট ছোট ছিদ্রে বাতাস আটকে রাখার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি আরও উষ্ণ ও আরামদায়ক হয়। "মনো এয়ার" নামটিও এই জ্যাকেটের উপাদান নকশার নাম থেকেই এসেছে।

Mono Air Technology

আরও পড়ুন


মনো এয়ার হুডি সব ধরনের আউটডোর স্পোর্টস জন্য তৈরি পোশাক। ব্যাককান্ট্রি স্কিইং থেকে শুরু করে রক ক্লাইম্বিং সবকিছুর জন্য এটি আদর্শ।

বর্তমানে হুডিনি স্টোরে পাওয়া যাচ্ছে এই হুডি, যা ১৮০ মার্কিন ডলার থেকে শুরু হয়েছে।
বর্জ্যমুক্ত পৃথিবীর অনুসন্ধানকে সমর্থন করার জন্য ক্রয় করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ