Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গতকাল (১০ অক্টোবর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের যোগীচালা এলাকার একটি টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে গাজীপুর ফায়ার সার্ভিসের সর্বমোট চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৌচাকের যোগীচালা এলাকার কারখানার টিনসেট ভবনের তুলার গোডাউনে রাত ৯ঃ৪৫ দিকে হঠাৎ করেই ধুয়ার সূত্রপাত ঘটে, অতঃপর আগুন লাগে সম্পূর্ণ গোডাউনে।
![]() |
| Location |
রহমত গ্রুপের কারখানার সূত্রে জানা গেছে, আগুন লাগার পর তারা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে সময় নষ্ট করে! পরে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়।
কারখানা থেকে খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি, শ্রীপুর ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের ফায়ার ফাইটাররা অগ্নিকাণ্ডের জায়গায় পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, চারটি ইউনিটের ফায়ার ফাইটারদের চেষ্টায় প্রায় রাত ১১টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন পুরোপুরি নেভানোর কাজ করেছেন।
![]() |
| ক্ষতি |
কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষনিক ভাবে আগুনে গুদামে থাকা তুলার বান্ডেলসহ বিভিন্ন মালামাল পুড়ে অনেক ক্ষতি হয়েছে কারখানার। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।








0 মন্তব্যসমূহ