ইয়ার্ন ওয়াইন্ডিং-এ সমস্যা ও সমাধান


Latest Textile | Tahmina Akter Mina

পূর্বে ওয়াইন্ডিং নিয়ে যে তথ্য দেয়া হয়েছিল ⬇️


এখন আমরা জানবো ইয়ার্ন ওয়াইন্ডিং এর সময় যে সব সমস্যার সম্মুখীন হতে হয় তা ও তার সমাধান।

➡️ ওয়াইন্ডিং (Yarn Winding) এর ত্রুটি:
       
১/ ত্রুটিপূর্ণ ওয়াইন্ডিং গতি ;
২/ ঢিলা গিট বা লম্বা লেজযুক্ত গিট ;
৩/ নরম ও শক্ত প্যাকেজ ;
৪/ ময়লাযুক্ত প্যাকেজ ;
৫/ অগ্রহণযোগ্য প্যাকেজ আকার;

➡️ ওয়াইন্ডিং এর দক্ষতা:

ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্রকৃত উৎপাদন এবং হিসাবকৃত উৎপাদনের অনুপাতকে ওয়াইন্ডিং এর দক্ষতা বলে। একে শতকরা হারে প্রকাশ করা হয়। 

গাণিতিক ভাবে:

ওয়াইন্ডিং এর দক্ষতা = প্রকৃত উৎপাদন/ হিসাবকৃত 
                                    উৎপাদন × ১০০%   

➡️ ওয়াইন্ডিং এর দক্ষতার উপর প্রভাব সৃষ্টিকারী বিষয়সমূহ:
 
১/ স্পিন্ডিল স্পিড / ড্রামের গতি ;
২/ সুতার নম্বর ;
৩/ সুতার গুণাগুণ ;
৪/ কর্মীদের দক্ষতা ;
৫/ আর্দ্রতা ;
৬/ রক্ষণাবেক্ষণ ;
৭/ বিদ্যুৎ সরবরাহ ;
৮/ ক্রিলিং টাইম ;
৯/ ডফিং টাইম ;
১০/ ক্ষমতার সুষ্ঠু প্রয়োগ ।

➡️ ওয়াইন্ডিং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে "সুতার টান‌ নিয়ন্ত্রণের উপকরণ":
 
প্যাকেজে সুতা জড়ানোর ক্ষেত্রে সুতার টান‌ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। একই প্যাকেজে বিভিন্ন স্হানে টান কম-বেশি হলে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং প্যাকেজের স্হায়িত্ব কম হয়।

উপকরণগুলোর নাম নিচে দেয়া হল ⬇️

১/‌‌ ক্যাপসটান ক্রিয়া/ ক্যাপসটান টেনশনার;
২/ সংযুক্ত টেনশনার;
৩/ সমন্বিত টেনশনার;
৪/ ফটক টেনশনার;
৫/ লেভার টেনশনার/স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণক্ষম টেনশনার ।

পরবর্তীতে কয়েক প্রকার ওয়াইন্ডিং মেশিনের কার্যাবলি নিয়ে‌ লেখা প্রকাশ হবে।‌

আরও পড়ুন


দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো, পড়তে থাকুন Latest Textile.


Writer
Committee Manager - Latest Textile
Department of Clothing & Textile,

Bangladesh Home Economics College (BHEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ