Latest Textile | নিজস্ব প্রতিবেদক
বেতন-ভাতা বকেয়া রেখেই কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় গাজীপুরের একটি গার্মেন্টস কারখানা। ঘটনাটি গাজীপুর মহানগরীর ভোগড়ার নিউয়েস্ট ফ্যাশন কারখানায় ঘটে বলে শ্রমিকরা জানিয়েছেন।
| মহাসড়ক অবরোধ |
ফলশ্রুতিতে গতকাল (৩ অক্টোবর) বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে ওই গার্মেন্টস এর শ্রমিকরা। অবরোধের ফলে এর প্রভাব মহাসড়কে এ দেখা যায়। এরফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘন্টার ও বেশি সময় ধরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। পুলিশ বেতন-ভাতা আদায়ে সহযোগিতা করবে বলে জানায়। যার ফলে শ্রমিকরা ঘটনাস্থল থেকে অবরোধ তুলে নেয়। বেতন ও ভাতা পরিশোধ এর আশ্বাস পেলেও হটাৎ গার্মেন্টস বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছে প্রায় ৬শত শ্রমিক।
![]() |
| প্রতিবাদ |
একাধিক শ্রমিক ও স্থানীয়রা জানায়, ২৮ সেপ্টেম্বর কাজ শেষে কর্তৃপক্ষ গত শুক্রবার (২ অক্টোবর) পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করে। কিন্তু গতকাল (৩ অক্টোবর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে দিতে এসে দেখেন গেটে তালা দেওয়া। নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চাইলে মালিক পক্ষের বরাত দিয়ে জানানো হয়, কারখানা বন্ধ। কবে, কখন খোলা হবে এই বিষয়ে তারা কিছুই জানেন না। কারখানা বন্ধের প্রতিবাদে এবং সেপ্টেম্বর মাসের বেতন ও প্রাপ্য অন্যান্য ভাতার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে সকাল ১০টার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় অবরোধ করে।
![]() |
| আশ্বাস |
জিএমপি বাসন থানার ওসি রফিকুল ইসলাম চৌধুরী জানান, "নিয়ম অনুযায়ী কারখানা বন্ধ করলে পূর্বেই শ্রমিকদের জানানো এবং শ্রম আইন অনুযায়ী তারা ভাতা প্রাপ্য। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, করোনা পরিস্থিতির কারণে অর্ডার না থাকায় তারা কারখানা বন্ধ করে দিয়েছেন।"
তিনি আরও জানান, আজকে (৪ অক্টোবর) শ্রমিকদের সাথে আলোচনা করে বেতন ও ভাতা পরিশোধের সিদ্ধান্ত জানাবেন কর্তৃপক্ষ।
স.হ/র







0 মন্তব্যসমূহ