Latest Textile | Tahmina Akter Mina
আংগোরা (Angora) জাতের ছাগল থেকে যে পশম পাওয়া যায় তাই মোহেয়ার (Mohair Fiber)। বিভিন্ন প্রকার হেয়ার ফাইবারের মধ্যে এরও বাণিজ্যিক গুরুত্ব অনেক।
➡️উৎপাদনকারি দেশ:
এই ছাগলের মূল উৎপত্তি তুরস্কে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত তুরস্কই ছিল একমাত্র মোহেয়ার উৎপাদনকারী দেশ। শিল্পবিপ্লবের সময় যখন এই আঁশের চাহিদা বেড়ে যায় তখন পৃথিবীর অন্য অংশে এই আঁশের চাষ করার চেষ্টা করা হয়। বর্তমানে তুরস্ক ছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রেও এই মোহেয়ার চাষ করা হয়। যুক্তরাষ্ট্র হলো বর্তমানে মোহেয়ার উৎপাদনকারী সবচেয়ে বড় দেশ এবং ভোক্তাও।
➡️আঁশ সংগ্রহ:
আংগোরা ছাগল থেকে বছরে সাধারণত ২বার লোম কাঁটা হয়। প্রতিবারে প্রতিটি ছাগল থেকে ১.৮ - ২.৩ কেজি পশম পাওয়া যায়। ছাগল চাষের পরিবেশ ও স্হানের উপর ভিত্তি করে আঁশের মান ভিন্ন হয়ে থাকে।
আঁশ গুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা :
১/ টাইট লক (Tight lock)
২/ ফ্লাট লক (Flat lock)
৩/ ফ্লাফি টাইপ (Floppy type)
ভাল মানের সরু আঁশ হলো টাইট লক। এই আঁশে ছোট ছোট বলয় থাকে। মধ্যম মানের ঢেউ খেলানো আঁশ গুলো ফ্লাট লকের অন্তর্গত। নিম্নমানের আঁশ গুলো ফ্লাফি টাইপ।
➡️ ধর্ম/বৈশিষ্ট্য:
উলের ন্যায় এই আঁশেও প্রাকৃতিক ধুলাবালি, গ্রিজ,ময়লা ইত্যাদি বিদ্যমান। এ সমস্ত অপদ্রব্য প্রায় আঁশের এক তৃতীয়াংশ। স্কাওরিং করার পর আঁশ সাদা ও রেশমী হয়। আঁশের দৈর্ঘ্য ছাগলের বয়সের উপর নির্ভর করে। যেমন :- ৬মাস বয়সের ছাগলের পশম ৪-৬ ইঞ্চি লম্বা হয় কিন্তু এক - দেড় বছর বয়সের ছাগলের পশম ৯-১২ ইঞ্চি হয়ে থাকে।
উলের ন্যায় এই আঁশেও মাছের আইশের মত আইশ বিদ্যমান।
এ ছাড়াও এই আঁশে নিম্নলিখিত বৈশিষ্ট্য বিদ্যমান:
১/ টেনাসিটি: ১১.৮ - ১২.৮ সেন্টি নিউটন/টেক্স
২/ ইলংগেশন: ৩০%
৩/ আপেক্ষিক গুরুত্ব: ১.৩২
৪/ আদ্রর্তা ধারণ ক্ষমতা: ১৩%
➡️ রাসায়নিক বৈশিষ্ট্য: উলের (Wool) ন্যায়।
আরও পড়ুন
➡️ ব্যবহার:
১/ উলের সাথে একত্রিত করে শীত ও গ্রীষ্মকালীন পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
২/ যাত্রীবাসের আপহোলস্টেরি, গাড়ির হুড ইত্যাদি স্থানে মোহেয়ার প্রচুর ব্যবহৃত হয়।
৩/ বিভিন্ন ধরনের পরিধেয় কাপড, প্লাশ কাপড় তৈরিতেও মোহেয়ার ব্যবহৃত হয়।
দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো, পড়তে থাকুন Latest Textile.
Writer
Tahmina Akter Mina
Committee Manager - Latest Textile
Department of Clothing & Textile,
Bangladesh Home Economics College (BHEC)





0 মন্তব্যসমূহ