Latest Textile | নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের মহামারীর কথা বিবেচনা করে সরকার এ বছর উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষার্থীদের (JSC ও SSC বিবেচনায়) অটোপাশ দাওয়া হলেও অতঃপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে চলছে আলোচনা।
করোনা ভাইরাসের মহামারীর কথা বিবেচনা করে সরকার এ বছর উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষার্থীদের (JSC ও SSC বিবেচনায়) অটোপাশ দাওয়া হলেও অতঃপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে চলছে আলোচনা।
এক্ষেত্রে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ না থাকায় হচ্ছে মতান্তর।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) থেকে জানা যায়, দেশে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করে এমন ৩৯টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে। আর তার মধ্যে মাত্র একটি টেক্সটাইল বিশেষায়িত বিশ্ববিদ্যালয় "বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTex)"। আরও কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল বিষয়ে পাঠদান চলছে।
প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভিন্নমত পোষণ করলেও পরিস্থিতি ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০২১ শিক্ষাবর্ষে জন্য দেশের ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে রাজি হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTex) বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সঙ্গে এ পদ্ধতিতে যেতে চাইছে। কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) রাজি না হওয়ায় সেটা এখনো চূড়ান্ত হয়নি।
বলাই বাহুল্য যে, এদের মধ্যে শুধুমাত্র খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) এ টেক্সটাইল বিষয়ে পাঠদান চলছে।
তবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTex) এর আওতাভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোর ভর্তি পরীক্ষা নিয়ে কিছু জানা যায়নি।
![]() |
| বিগত সংগৃহীত ছবি |
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন,
সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং তিনটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।
কিন্তু এই সংকট মুহূর্তেও ১৯৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিস্তারিত তথ্যও প্রকাশ করেছে বলে জানা যায়।
এবিষয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) নিজেরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে বলে জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ২টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষাও অনঢ় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন






0 মন্তব্যসমূহ