টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক নির্যাতন অতপর পুলিশের লাঠিচার্জ


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক শিল্প এলাকায় একটি গার্মেন্টসে গত তিনদিন ধরে চলা শ্রমিকদের ধর্মঘটে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে, আহত হয়েছেন তিন জন

জানা গেছে যে, শুধুমাত্র মালিক পক্ষের এক কর্মচারীর চাকুরীচ্যুতির দাবিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির নাম "রেডিসন ফ্যাশন লিমিটেড"। 

গতকাল (১১ই জানুয়ারি) কারখানাটির পাঁচ শতাধিক শ্রমিকরা মূল ফটকের সামনের রাস্তায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করলে, পরিস্থিতি স্বাভাবিক রাখার নামে পুলিশ ও প্রশাসন গতকাল দুপুরের দিকে লাঠি চার্জ শুরু করে। এতে ঘটনা স্থলে ৩ জন শ্রমিক আহত হয়েছে।

latest textile
From the Spot - Collected

আহত শ্রমিকদের নাম: আছিয়া আক্তার, রোমানা আক্তার ও সানি হোসেন।


বিশেষ সূত্রে জানা যায়, রেডিসন গার্মেন্টসের সোলেমান নামক এক কর্মচারীর কাছে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক জিম্মি হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) কারখানার ভেতরে সুইং সেকশনের কর্মী রনি ও লাইনচিফ সোলেমানের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই রাতেই গার্মেন্টস ছুটির সময় সোলেমানের লোকজন রনিকে মারধর করে।

এর আগেও যখন-তখন শ্রমিকদের শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল এই সোলেমান।

পরের কার্যদিবসে শ্রমিকরা ওই কর্মচারীর বরখাস্তের দাবি জানালে দৈব কারনে গার্মেন্টস কর্তৃপক্ষ বেকে বসে। এমনকি রবিবার (১০ই জানুয়ারি) কারখানা বন্ধের নোটিস লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। 

নোটিশে বলা হয়, বে-আইনি ধর্মঘট ও উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানাটির উৎপাদন বন্ধ করা হয়েছে। এই অবস্থায় কারখানাটি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয়।

এদিকে শ্রমিকদের এ আন্দোলনটি অযৌক্তিক বলেছেন কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা এনামুল হক।

latest textile
From the Spot - Collected

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি দক্ষিণ) মো. নূরে আলম জানান, রেডিসন গার্মেন্টসের মালিক পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াও ঢাকার বিজিএমইএ নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। টঙ্গী বিসিক এলাকার বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে চেয়েছিল বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরও পড়ুন

#RadissonFashion #WorkerHarassment #TorturedInTongi

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ