Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস কর্মীদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে শোভাযাত্রা ও সমাবেশ করলো জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
গতকাল (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে তাঁরা পল্টন মোড় থেকে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। ছুটির দিন হওয়ায় এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, কর্মী ও সদস্যসহ সাধারণ শ্রমিকরাও অংশ নেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিন বলেন,
করোনা কালে ওভারটাইম না থাকা এবং অন্যান্য নানা কারণে গার্মেন্টস শ্রমিকদের মাসিক আয় কমে গেছে। অতচ দ্রব্যমূল্য, ঘর ভাড়া ইত্যাদি অনেক বেড়ে গেছে। ফলে গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে খরচ আগের তুলনায় অনেক বেশি অথচ আয় অনেক কম। অন্যদিকে গার্মেন্টস শ্রমিকেরা বর্তমানে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে। এক দিকে জীবনের ঝুঁকি, চাকরির ঝুঁকি। এই অসহনীয় অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদান করতে হবে।
![]() |
| From: Prothom Alo |
সমাবেশে অন্যান্য শ্রমিকনেতারাও বলেছেন, করোনায় সংক্রমিত হলে শ্রমিকদের বিনা বেতনে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। বয়স চল্লিশের বেশি হলে চাকরিচ্যুত করা হয়। হয়রানি, নির্যাতন, শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে। টিকমতো মাসিক বেতন দেওয়া হচ্ছে না। বেতন নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। অথচ সরকার মালিকদের সহায়তা দিচ্ছে। এ অবস্থায় সরকারকে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানান তাঁরা।
তাছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি ফারুক খান, সহ-সভাপতি সাফিয়া পারভিন, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার প্রমুখ।
#30Percentage #RiskAllowance #Garments #MadeInBangladesh






0 মন্তব্যসমূহ