Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গতকাল (২৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে লেটেস্ট টেক্সটাইল নিবেদিত, ক্লথ শো প্রযোজিত লাইভ অনুষ্ঠান: "করোনা ও ভ্যাকসিন বনাম বাংলাদেশ"।
বর্তমানে করোনা ও ভ্যাকসিন নিয়ে দোদুল্যমান পরিস্থিতিতে Latest Textile হাজির হয়েছিল আপনাদের জন্য বিশেষজ্ঞের মতামত নিয়ে Live অনুষ্ঠান।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন ড. মো: ফজলুল হক, পিএইচডি ইন মাইক্রোবায়োলজি (MU, থাইল্যান্ড), সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রায় এক ঘণ্টার Live অনুষ্ঠানে তিনি বর্তমানের পরিস্থিতি ও আমাদের করণীয় নিয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। সাথে সাথে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা করোনা ও ভ্যাকসিন সম্পর্কে নানা ধরনের গুজব গুলোও খন্ড করেছে এবং সত্য উন্মোচন করেছেন।
নিচে সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিও দাওয়া হয়েছে...
অল্প কিছু নেটওয়ার্ক সমস্যা ছাড়া সম্পূর্ণ প্রোগ্রামটি দর্শকদের অনুপ্রেরণায় ও অংশ গ্রহণে সাফল্যে মুখ দেখেছে।
অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেছেন Latest Textile এর বিদ্যাপীঠ প্রতিনিধি খাদিজাতুল জান্নাত প্রমি।
Latest Textile পরিবার আশা করছে পরবর্তীতে আরও নিখুঁত ও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবে আপনাদের শুভকামনা ও ভালোবাসায়, ইনশাআল্লাহ্।





0 মন্তব্যসমূহ