বিজিএমইএ’র নির্বাচন: আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ (Bangladesh Garment Manufacturers and Exporters Association) এর নেতৃত্ব নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেল।

সম্মিলিত পরিষদ ও ফোরাম নামের দুটি প্যানেলের প্রার্থীরা গত ৪ই মার্চ প্রার্থীদের তালিকা চূড়ান্ত ভাবে প্রকাশিত হওয়ার পর থেকেই প্রাথমিক ভাবে প্রচারাভিযান শুরু করেছেন।

তারই ধারাবাহিকতায় গতকাল (৬ মার্চ) ঢাকার হোটেল রেডিসন ব্লু তে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে সম্মিলিত পরিষদ প্যানেল।

অনুষ্ঠানে শুরুতে ঢাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন।

চট্টগ্রামে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুর্শেদী।

তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক প্রেসিডেন্ট ও হা-মিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৪ই এপ্রিল ঢাকায় হোটেল র‌্যাডিসন ব্লুতে এবং চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোট হবে।

চূড়ান্ত ভোটার তালিকায় ঢাকা অঞ্চলে ১ হাজার ৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ৪৬১ জন ভোটার রয়েছেন।

#BGMEA #Election2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ